Ridge Bangla

দেশের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত

দেশের উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা আরও জোরদার করতে ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৫ হাজার অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার থেকেই এ কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার শাখা-২ থেকে সম্প্রতি জারি করা পৃথক ২টি চিঠিতে প্রয়োজনীয় প্রশাসনিক, আর্থিক ও বাস্তবায়ন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে […]

চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় যৌথ অভিযানে একটি গোডাউন থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ১০০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে রাতেই জব্দ করা সব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বুধবার সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, মঙ্গলবার বিকাল ৪টা থেকে রাত ৮টা […]

পূর্বাচল যুক্ত হচ্ছে ঢাকা জেলায়, হচ্ছে নতুন থানা ও ৩ উপজেলা

রাজধানীর উপকণ্ঠে গড়ে ওঠা পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতায় আনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে চট্টগ্রামে একটি নতুন থানা এবং চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে ৩টি নতুন উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে […]

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জামায়াত আমিরের

ডেঙ্গু মোকাবিলা ও বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর না করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ ছাড়া এসব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। বুধবার রাজধানীর শেওড়াপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা এবং নাগরিক সমস্যা সমাধানবিষয়ক অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে […]

কঠোর নিরাপত্তায় বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২ জুলাই)। প্রশ্নফাঁস ও নকল প্রতিরোধে এবার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা কর্তৃপক্ষ। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে। এই বোর্ডে ৩১০টি কেন্দ্রে […]

চট্টগ্রাম বন্দরে চালু হলো ৮০ কোটি টাকার নতুন ওএসএস ভবন

চট্টগ্রাম বন্দরের সেবা কার্যক্রম আরও আধুনিক, নিরাপদ ও গতিশীল করতে ৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) ভবনের উদ্বোধন করা হয়েছে। নতুন ভবনটি চালুর ফলে এক ছাদের নিচে দ্রুত ও সহজে বিভিন্ন সেবা পাওয়া যাবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ। বুধবার বেলা সাড়ে ১১টায় বেলুন উড়িয়ে ও ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন […]

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর চালুর দাবি নাহিদ ইসলামের

আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর চালু না হলে জনগণ নিজেরাই সেটি খুলে প্রবেশ করবে। বুধবার রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই […]

রোহিঙ্গা সংকট নিয়ে ডব্লিউএফপির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য খাদ্য ও মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক। সম্প্রতি তিনি বিশ্ব খাদ্য কর্মসূচির সহকারী নির্বাহী পরিচালক রানিয়া দাগাশ-কামারা এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক সামির এস ওয়ানমালির […]

জুনে কম্বোডিয়া থেকে দেশে ফিরেছেন সাইবার প্রতারণার শিকার ৫৮৩ বাংলাদেশি

কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ১০৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের নিয়ে চলতি জুন মাসে মোট ৫৮৩ জন বাংলাদেশি ভুক্তভোগী দেশে ফিরেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ১টা ২৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এতে গত ৪ দিনে দেশে ফেরা ভুক্তভোগীর সংখ্যা দাঁড়িয়েছে […]

রূপপুর গ্রিন সিটিতে সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮ গুণ অতিরিক্ত ব্যয়ের অভিযোগ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটি আবাসনে বৈদ্যুতিক সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় প্রকৃত মূল্যের তুলনায় প্রায় ৮ গুণ বেশি অর্থ ব্যয়ের তথ্য পেয়েছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, এ খাতে সরকারের প্রায় ১৮৬ কোটি ৮৮ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১ হাজার ৬৬০ কেভি বৈদ্যুতিক […]

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি হাড়িভাঙ্গা-আম্রপালি পাঠাল সরকার

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৬০০ কেজি হাড়িভাঙ্গা ও আম্রপালি জাতের আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১২০টি কার্টনে করে আমভর্তি একটি কাভার্ড ভ্যান ভারতের আগরতলা স্থলবন্দরে পৌঁছায়। আমগুলোর শুল্ক ছাড়পত্রের কাজ সম্পন্ন করে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল। […]

রাজধানীর ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা, ট্রাফিক আইনে দেড় হাজার মামলা

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করতে ঢাকা মহানগর পুলিশের আওতায় এখন ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরা চালু রয়েছে। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার ট্রাফিক মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। মঙ্গলবার ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-কমিশনার কার্যালয়ে জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যানসংলগ্ন লেক রোডে […]

জুলাই অভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণসহ ৫ দাবি সাবেক সমন্বয়ক-সংগঠকদের

জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ এবং আন্দোলনের প্রকৃত নেতৃত্বের স্বীকৃতিসহ ৫ দফা দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সংগঠকরা। তাদের দাবি, অভ্যুত্থানের প্রায় ২৩ মাস পেরিয়ে গেলেও প্রত্যাশিত সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনে দৃশ্যমান অগ্রগতি হয়নি। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাজমুস […]

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনায় গঠিত নতুন অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে হাই কোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। রিটে আগামী ৩০ দিনের মধ্যে বার কাউন্সিলের নির্বাচন আয়োজনের নির্দেশনা চাওয়ার পাশাপাশি নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত বর্তমান অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট […]

কোটা আন্দোলনের সূচনা থেকে সরকার পতন: ইতিহাস বদলে দেওয়া জুলাইয়ের প্রথম দিন

আজ ১ জুলাই। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে দিনটি শুধু একটি আন্দোলনের সূচনাদিবস নয়; এটি এমন এক ধারাবাহিক ঘটনার শুরু, যা অল্প সময়ের মধ্যে সরকারি চাকরির কোটা সংস্কারের দাবি থেকে রাষ্ট্রক্ষমতা, জবাবদিহি, নাগরিক অধিকার ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দেশব্যাপী প্রশ্নে রূপ নেয়। ২০২৪ সালের ১ জুলাই শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন শেষ পর্যন্ত টানা ৩৬ দিনের গণআন্দোলনের […]

হলি আর্টিজান হামলার ১০ বছর, এখনো আপিল শুনানির অপেক্ষায় মামলা

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ১০ বছর পূর্ণ হলো আজ। ২০১৬ সালের ১ জুলাই সংঘটিত ওই হামলার বিচারিক প্রক্রিয়ার ট্রাইব্যুনাল ও হাই কোর্ট পর্যায় শেষ হলেও এখন মামলাটি আপিল বিভাগের শুনানির অপেক্ষায় রয়েছে। সেই হামলায় জঙ্গিদের হাতে দেশি-বিদেশি ২০ জন নিহত হন। নিহতদের মধ্যে ৯ জন ইতালির, ৭ জন জাপানের, ১ জন […]

টেক্সটাইল শিক্ষা ও গবেষণায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: শিক্ষামন্ত্রী

দেশের টেক্সটাইল খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও এগিয়ে নিতে গবেষণা, উদ্ভাবন, আধুনিক প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন এবং কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বিশ্বমানের টেক্সটাইল প্রকৌশলী ও গবেষক তৈরি ছাড়া এ খাতের উন্নয়নের বিকল্প নেই। বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের নবাগত শিক্ষার্থীদের […]

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় আগ্রহী বিশ্বের ৫ শীর্ষ এভিয়েশন প্রতিষ্ঠান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের যাত্রী গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনার দায়িত্ব পেতে বিশ্বের ৫টি শীর্ষস্থানীয় বিমানবন্দর সেবাদাতা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় নেমেছে। স্বাধীনতার পর এই প্রথমবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের গ্রাউন্ড হ্যান্ডলিং খাতে প্রবেশে আগ্রহ দেখিয়েছে, যা দেশের বিমান পরিবহন খাতের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তৃতীয় টার্মিনালের যাত্রী গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য […]

রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউস উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্মিত আরডিএ পার্ক ও রেস্ট হাউস উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বুধবার দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পার্কটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর পার্ক চত্বরে একটি গাছের চারা রোপণও করেন। পরে ভূমিমন্ত্রী অতিথিদের সঙ্গে নিয়ে নবনির্মিত পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। নগরবাসীর জন্য আধুনিক […]

৪ বছরে পদ্মা সেতু থেকে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা

উদ্বোধনের পর গত ৪ বছরে পদ্মা সেতু দিয়ে ২ কোটি ৬৮ লাখের বেশি যানবাহন চলাচল করেছে। এ সময়ে টোল বাবদ আদায় হয়েছে ৩ হাজার ৪২৯ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৫০ টাকা। মঙ্গলবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ […]