Ridge Bangla

রোহিঙ্গা সংকট নিয়ে ডব্লিউএফপির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য খাদ্য ও মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক।

সম্প্রতি তিনি বিশ্ব খাদ্য কর্মসূচির সহকারী নির্বাহী পরিচালক রানিয়া দাগাশ-কামারা এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক সামির এস ওয়ানমালির সঙ্গে পৃথক বৈঠক করেন। সোমবার রাতে রোমে বাংলাদেশ দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে এ তথ্য জানানো হয়।

সহকারী নির্বাহী পরিচালক রানিয়া দাগাশ-কামারার সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

অন্যদিকে আঞ্চলিক পরিচালক সামির এস ওয়ানমালির সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির খাদ্য ও মানবিক সহায়তার প্রশংসা করেন। একই সঙ্গে ক্রমবর্ধমান অর্থায়ন সংকট মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংস্থাটির প্রতি আহ্বান জানান।

This post was viewed: 6

আরো পড়ুন