Skip to main content

Ridge Bangla

ভারতীয় ভিসা আবেদনে অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দে নতুন নিয়ম

বাংলাদেশে ভারতীয় ভিসার আবেদন জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিতে পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীরা আর নিজের পছন্দমতো সময় নির্বাচন করতে পারবেন না। বুধবার থেকে এ ব্যবস্থা কার্যকর হচ্ছে।

নতুন পদ্ধতিতে ভিসা আবেদন জমা দেওয়ার সময় খালি থাকা সময়সূচির ভিত্তিতে আবেদনকারীর জন্য স্বয়ংক্রিয়ভাবে একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট নির্ধারণ করবে সিস্টেম। ফলে আলাদাভাবে সময় বেছে নেওয়ার প্রয়োজন হবে না।

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার জানিয়েছে, ১ জুলাই থেকে বাংলাদেশের সব ভিসা আবেদন কেন্দ্রে সব ধরনের ভিসার ক্ষেত্রে এই টাইম-স্লটভিত্তিক ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতা বিবেচনায় নিয়ে ধারাবাহিকভাবে আবেদনকারীদের জন্য সময় নির্ধারণ করা হবে।

সংস্থাটি আবেদনকারীদের নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট ভিসা আবেদন কেন্দ্রে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছে, যাতে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া নির্বিঘ্ন ও সময়মতো সম্পন্ন করা যায়।

This post was viewed: 22

আরো পড়ুন