সাইবার সুরক্ষা আইন পাস, নারীদের নিরাপত্তা ও অপব্যবহার ঠেকানোর দাবি সংসদে

সাইবার জগতে, বিশেষ করে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকারের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্যরা। একই সঙ্গে নতুন সাইবার আইন যেন বিরোধী মত দমন বা রাজনৈতিক হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়, সে বিষয়েও সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেছেন বিরোধী দলের সদস্যরা। মঙ্গলবার জাতীয় সংসদে সাইবার সুরক্ষা (সংশোধন) বিল, ২০২৬ নিয়ে […]
ভারতীয় ভিসা আবেদনে অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দে নতুন নিয়ম

বাংলাদেশে ভারতীয় ভিসার আবেদন জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিতে পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীরা আর নিজের পছন্দমতো সময় নির্বাচন করতে পারবেন না। বুধবার থেকে এ ব্যবস্থা কার্যকর হচ্ছে। নতুন পদ্ধতিতে ভিসা আবেদন জমা দেওয়ার সময় খালি থাকা সময়সূচির ভিত্তিতে আবেদনকারীর জন্য স্বয়ংক্রিয়ভাবে একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট নির্ধারণ করবে সিস্টেম। ফলে আলাদাভাবে সময় […]
হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ ৬ আগস্ট

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৬ আগস্ট দিন […]
পররাষ্ট্র বাজেট কমালে দূতাবাস বন্ধ করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট কমানো হলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস বন্ধ করতে হবে এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তাঁর ভাষ্য, এতে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবাও বন্ধ হয়ে যাবে এবং জাতিসংঘের চাঁদা পরিশোধ করাও সম্ভব হবে না। মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের অংশ […]
খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন স্পিকার

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ইরান সফরে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২ জুলাই তিনি ঢাকা থেকে ইরানের উদ্দেশে রওনা হবেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও মাশহাদে আয়াতুল্লাহ আলী […]
ফার্নেস তেলের দাম লিটারে কমল ৪ টাকা ৪৪ পয়সা

ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমিয়েছে সরকার। নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ফার্নেস তেল বিক্রি হবে ১০৯ টাকা ১০ পয়সায়। আগে এর দাম ছিল ১১৩ টাকা ৫৪ পয়সা। নতুন মূল্য মঙ্গলবার রাত ১২টা থেকে কার্যকর হয়েছে। এর ফলে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় কিছুটা কমতে পারে। মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এক […]
ইনুর সাজা বাড়াতে আপিল করবে রাষ্ট্রপক্ষ: চিফ প্রসিকিউটর

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায়ে অসন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে এবং সর্বোচ্চ শাস্তির আবেদন জানানো হবে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হাসানুল হক ইনুর বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন। […]
বাজেট পাসের পর সংসদ অধিবেশন মুলতবি, আবার বসবে ৭ জুলাই

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস এবং দুটি বিল অনুমোদনের মধ্য দিয়ে জাতীয় সংসদের চলমান অধিবেশনের গুরুত্বপূর্ণ পর্ব শেষ হয়েছে। এরপর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদের অধিবেশন আগামী ৭ জুলাই বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। গত ৭ জুন শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট (দ্বিতীয়) অধিবেশনে বাজেটের ওপর দীর্ঘ আলোচনা, […]
সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ বিল পাস

জুয়া, অনলাইন জুয়া, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের মতো অপরাধ দমনে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে জুয়া প্রতিরোধ বিল, ২০২৬ পাস হয়েছে। মঙ্গলবার সংসদে কণ্ঠভোটে বিলটি অনুমোদন দেওয়া হয়। নতুন এই আইনের মাধ্যমে ১৮৬৭ সালের দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট বাতিল করা হচ্ছে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন। বিরোধী […]
বাংলাদেশে পাচারের আগেই জব্দ ২১৬ মোবাইল, ভারতে গ্রেপ্তার ৪

বাংলাদেশে পাচারের আগেই বিপুল পরিমাণ মোবাইল ফোন জব্দ করেছে ভারতীয় পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পশ্চিমবঙ্গের মালদা জেলার হাবিবপুরে যৌথ অভিযানে প্রায় ৪০ লাখ রুপি মূল্যের ২১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৪ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিনয় সরেন, সুভাকর সরেন, প্রভাকর সরেন ও মুন্সী সরেন। তাদের সবার বাড়ি […]
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাব চীনের, সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিং বলেছে, বাংলাদেশ ও চীনের সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে পরিচালিত হয় না এবং এতে বাইরের কোনো দেশের প্রভাব থাকা উচিত নয়। একই সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দিয়েছে দেশটি। সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিস্তা নদীর সমন্বিত […]
বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে মন্তব্যের জেরে কলকাতার ইসকন মুখপাত্রকে অব্যাহতি

ভারতের পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের কলকাতা শাখার সহসভাপতি ও মুখপাত্র রাধারমণ দাসকে সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশে হিন্দু নির্যাতন এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়াসহ বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, […]
হুমায়ুন কবীরের বক্তব্য ঘিরে পশ্চিমবঙ্গে উত্তেজনা, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

মুসলিম সম্প্রদায়কে নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। নওদার বিধায়ক হুমায়ুন কবীরের মন্তব্যের জেরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘এনাফ ইজ এনাফ। হুমায়ুন কবীরদের মতো ব্যক্তিদের শিক্ষা দেয়ার সময় এসেছে। এ ধরনের কথা বলার আগে ২৫ বার ভাববেন।’ জানা গেছে, সম্প্রতি আম জনতা উন্নয়ন […]
যুক্তরাষ্ট্রে যানবাহনের দূষণে প্রতি ঘণ্টায় মারা যাচ্ছেন ৫ জন: গবেষণা

যুক্তরাষ্ট্রে সড়ক পরিবহন থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ার কারণে প্রতি ঘণ্টায় গড়ে ৫ জন মানুষের মৃত্যু হচ্ছে। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণার তথ্য তুলে ধরে সোমবার (২৯ জুন) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান। গবেষণায় বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানিচালিত সড়ক পরিবহন বর্তমানে দেশটিতে মৃত্যুর অন্যতম বড় কারণ হয়ে উঠেছে। শুধু ২০২৪ সালেই যানবাহন থেকে সৃষ্ট বায়ুদূষণের কারণে ৪১ […]
নেশন অব ইসলামের ফার্স্ট লেডি খাদিজা ফারাখান আর নেই

যুক্তরাষ্ট্রের মুসলিম ও কৃষ্ণাঙ্গদের অধিকারভিত্তিক সংগঠন নেশন অব ইসলামের দীর্ঘদিনের নেতা লুই ফারাখানের স্ত্রী খাদিজা ফারাখান মারা গেছেন। গত ২৭ জুন ৯০ বছর বয়সে তার মৃত্যু হয়। সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বুধবার এবং পরদিন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শিকাগোর মারিয়াম মসজিদে তার মরদেহ […]
অরুণাচলে চীনা সেনার অনুপ্রবেশের অভিযোগ আদিবাসীদের, অস্বীকার ভারতীয় সেনাবাহিনীর

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার ভেতরে প্রবেশ করে চীনের পিপলস লিবারেশন আর্মি সামরিক ঘাঁটি স্থাপন এবং বিস্তীর্ণ এলাকা দখলের অভিযোগ তুলেছে একটি আদিবাসী সংগঠন। তবে এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলের […]
বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নতুন কমিটি, দুই শিক্ষক আজীবন বহিষ্কার

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ২০২৬-২০২৮ মেয়াদের ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে অধ্যাপক মো. আনিছুর রহমান ও অধ্যাপক ড. আবু তালেবকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের সেমিনার কক্ষে অনুষ্ঠিত জাতীয়তাবাদী […]