Skip to main content

Ridge Bangla

খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন স্পিকার

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ইরান সফরে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২ জুলাই তিনি ঢাকা থেকে ইরানের উদ্দেশে রওনা হবেন।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজার বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অংশ নেবেন।

এ ছাড়া জাতীয় সংসদের আরও কয়েকজন সদস্য নিজ উদ্যোগে জানাজায় অংশ নিতে ইরান সফরে যাবেন বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের কর্তৃপক্ষের আশা, তাঁর জানাজা ও দাফন অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম হবে। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

সূচি অনুযায়ী, আগামী ৪ জুলাই তেহরান ও কোমে রাষ্ট্রীয় জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ৯ জুলাই দেশের উত্তর-পূর্বাঞ্চলের খামেনির জন্মস্থান মাশহাদে তাঁকে দাফন করা হবে।

This post was viewed: 21

আরো পড়ুন