Skip to main content

Ridge Bangla

যুক্তরাষ্ট্রে যানবাহনের দূষণে প্রতি ঘণ্টায় মারা যাচ্ছেন ৫ জন: গবেষণা

যুক্তরাষ্ট্রে সড়ক পরিবহন থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ার কারণে প্রতি ঘণ্টায় গড়ে ৫ জন মানুষের মৃত্যু হচ্ছে। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণার তথ্য তুলে ধরে সোমবার (২৯ জুন) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান।

গবেষণায় বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানিচালিত সড়ক পরিবহন বর্তমানে দেশটিতে মৃত্যুর অন্যতম বড় কারণ হয়ে উঠেছে। শুধু ২০২৪ সালেই যানবাহন থেকে সৃষ্ট বায়ুদূষণের কারণে ৪১ হাজার ৮০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

জরিপে অংশ নেওয়া উল্লেখযোগ্যসংখ্যক মার্কিন নাগরিক পরিবেশে ছড়িয়ে পড়া বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা বায়ুদূষণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে আরও কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়েছেন।

গবেষণার নেতৃত্ব দেওয়া নিউইয়র্ক সিটি পরিবেশগত ন্যায়বিচার জোটের পরিবহন পরিকল্পনাবিদ পন জোন্স বলেন, পরিবহন থেকে নির্গত ধোঁয়া মানুষের বসবাস, স্বাস্থ্য ও নিরাপত্তার ওপর প্রতিদিনই গুরুতর নেতিবাচক প্রভাব ফেলছে।

গবেষণায় আরও বলা হয়েছে, ২০৪০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ি, ট্রাক ও বাসের শতভাগ বাজার নিশ্চিত করা গেলে ২০৫০ সালের মধ্যে ১ লাখেরও বেশি অকালমৃত্যু এড়ানো সম্ভব হবে বলে বিজ্ঞানীরা মনে করছেন।

This post was viewed: 31

আরো পড়ুন