Ridge Bangla

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, নিয়োগের সুপারিশ পেলেন ১,৫২১ জন

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১,৫২১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। তাঁদের মধ্যে ক্যাডার পদে ১,৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জন রয়েছেন।

রোববার বিকেলে পিএসসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলের ভিত্তিতে ক্যাডার ও নন-ক্যাডার পদে মোট ১,৫২১ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ১,৩২০ জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে।

This post was viewed: 10

আরো পড়ুন