ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের টম্বলেন শহরে একটি বেসামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
নিহতদের মধ্যে বিমানের পাইলট, ৫ জন শিক্ষার্থী এবং ৫ জন প্রশিক্ষক রয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, বিমানটি একটি প্যারাসুট প্রশিক্ষণ বিদ্যালয়ের মালিকানাধীন ছিল। ন্যান্সি-এসে বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি দুর্ঘটনার শিকার হয়।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরসংলগ্ন এলাকায় সাধারণ মানুষকে না যাওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী রওনা হয়েছেন। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
This post was viewed: 3