পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরকে ভারতের অংশ দাবি সেনাপ্রধানের, চীনের তৎপরতা নিয়েও উদ্বেগ

পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তার অভিযোগ, পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন ওই অঞ্চল এখনও সন্ত্রাসী অবকাঠামো গড়ে তোলা, প্রশিক্ষণ দেওয়া এবং ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের কাজে ব্যবহৃত হচ্ছে। একই সঙ্গে সেখানে চীনের সামরিক ও অবকাঠামোগত কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা […]
জার্মানির স্টাডে বন্দুক হামলায় নিহত ৫, আটক ২

জার্মানির উত্তরাঞ্চলের স্টাডে শহরে বন্দুক হামলায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। হামলার পর ২ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজনকে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, নিহতদের বয়স বা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। আহতের সুনির্দিষ্ট সংখ্যাও নিশ্চিত করা হয়নি। […]
ত্রিপুরায় বাংলাদেশি দাবি করে ৮ জনকে আটক, তদন্তে ভারতীয় পুলিশ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বাংলাদেশি নাগরিক দাবি করে ৮ জনকে আটক করেছে পুলিশ। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরসংলগ্ন এলাকা থেকে শনিবার (২৭ জুন) তাদের আটক করা হয়। পুলিশের দাবি, ৪ বাংলাদেশি নাগরিক ত্রিপুরায় প্রবেশ করে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর ব্যবহার করে রাজ্যের বাইরে যাওয়ার চেষ্টা করবেন- এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান […]
রোমে তিন বাংলাদেশি হত্যাকাণ্ড: পলাতক সন্দেহভাজনের রাজনৈতিক যোগাযোগও খতিয়ে দেখছে ইতালির পুলিশ

ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন পলাতক শাহাদাত হোসেনকে ঘিরে তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। ইতালীয় গণমাধ্যমের দাবি, তিনি শুধু এই মামলার প্রধান সন্দেহভাজনই নন, রোমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। প্রতিবেদন অনুযায়ী, এ তথ্যের ভিত্তিতে তার রাজনৈতিক যোগাযোগ, পরিচিতজন এবং সম্ভাব্য সহযোগীদের বিষয়েও তদন্ত চালাচ্ছে ইতালির […]
সংসদে তোষামোদ ও চরিত্রহননের সংস্কৃতি বন্ধের আহ্বান বিরোধীদলীয় নেতার

জাতীয় সংসদে ব্যক্তিপূজা, তোষামোদ এবং চরিত্রহননের রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সংসদ কোনো ব্যক্তিকে খুশি করার জায়গা নয়; এটি জনগণের প্রতিনিধিদের দায়িত্ব পালনের স্থান। জনগণের করের অর্থ ব্যয় করে সংসদে যেন আর কোনো চরিত্রহননের ঘটনা না ঘটে, সে বিষয়ে স্পিকারের হস্তক্ষেপও কামনা করেন তিনি। সোমবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ […]
ভিওন চেয়ারম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্মার্টফোন ও ইন্টারনেট সেবা আরও সাশ্রয়ী করার আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের মোবাইল অপারেটর বাংলালিংকের মূল কোম্পানি ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলা। বৈঠকে দেশের মানুষের জন্য স্মার্টফোন ও ইন্টারনেট সেবা আরও সাশ্রয়ী করার বিষয়ে আলোচনা হয়েছে। সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির […]
১৪ জেলায় বজ্রপাতের আশঙ্কা, সতর্ক থাকার পরামর্শ

দেশের ১৪ জেলার কয়েকটি এলাকায় সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া আন্তর্জাতিক ও আন্তঃসরকারি সংস্থা রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম। সোমবার সংস্থাটি জানায়, সম্ভাব্য ঝুঁকি এড়াতে বজ্রধ্বনি শোনা গেলে ঘরের বাইরে না যাওয়াসহ খোলা স্থানে অবস্থান এবং ঝুঁকিপূর্ণ কার্যক্রম […]
গ্রামীণ দুস্থ নারীদের স্বাবলম্বী করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার

গ্রামীণ দরিদ্র ও দুস্থ নারীদের আত্মনির্ভরশীল করে তোলা, নারীর অধিকার নিশ্চিত করা এবং সমাজের সর্বস্তরে তাদের অংশগ্রহণ বাড়াতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। সোমবার সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, দারিদ্র্য […]
মহররমের অনুষ্ঠান নিয়ে বিতর্ক, ১৫ দিনের জন্য জিও নিউজের সম্প্রচার স্থগিত

মহররম উপলক্ষে প্রচারিত একটি অনুষ্ঠানকে ঘিরে বিতর্কের জেরে পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজের সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করেছে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং জনশৃঙ্খলা অবনতির ঝুঁকির কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, গত […]
ড্রোন হামলায় ইউক্রেনের ২ মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার

ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলে ড্রোন হামলা চালিয়ে দেশটির বিমান বাহিনীর দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। এ হামলাকে ইউক্রেনীয় বিমান শক্তির ওপর গুরুত্বপূর্ণ আঘাত হিসেবে উল্লেখ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযানের একটি ভিডিও প্রকাশ করে। তাদের দাবি, নজরদারি ড্রোনে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, মিকোলাইভ অঞ্চলের দুটি পৃথক সামরিক […]
স্বাধীন গণমাধ্যমে আস্থা নেই, উগান্ডায় ৩ সংবাদমাধ্যম বন্ধের নির্দেশ সেনাপ্রধানের

উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা দেশের শীর্ষস্থানীয় তিনটি সংবাদমাধ্যমের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন। স্বাধীন গণমাধ্যমে নিজের বিশ্বাস নেই উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এক্সে দেওয়া এক পোস্টে জেনারেল মুহুজি লেখেন, ‘আমি স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস করি না। গণমাধ্যমকে অবশ্যই বিপ্লবের ক্যাডারদের […]
অনাগত সন্তানের ডিএনএ পরীক্ষা চাওয়ায় অপমানিত বোধ, অন্তঃসত্ত্বা স্ত্রীর আত্মহত্যার অভিযোগে স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

ভারতের তেলেঙ্গানার মেডক জেলায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর আত্মহত্যাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, অনাগত সন্তানের পিতৃত্ব নিয়ে সন্দেহ প্রকাশ, ডিএনএ পরীক্ষার দাবি এবং দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের জেরেই আত্মহত্যার পথ বেছে নেন ওই নারী। ঘটনাটির পর নিহতের স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর এনডিটিভির। ঘটনাটি মেডক জেলার আল্লাদুর্গ মণ্ডলের গাদিপেদ্দাপুর […]
উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি, উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে উত্তরাঞ্চলের নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে কুড়িগ্রামের দুধকুমার নদের পানি বিপৎসীমা অতিক্রম করেছে। পাশাপাশি ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তার পানিও ঊর্ধ্বমুখী থাকায় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ৯টায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী গেজ স্টেশনে দুধকুমার নদের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার […]
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে তিন নারীসহ ২৩ জন গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিন নারীসহ ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দেলোয়ার […]
ভূরুঙ্গামারীতে অবৈধ বালু উত্তোলন, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা বালু প্রকাশ্য নিলামের মাধ্যমে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। রোববার (২৮ জুন) সন্ধ্যায় উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের সড়ককাটা এলাকায় ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের পাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ। জানা গেছে, […]
মুন্সিগঞ্জ থেকে অপহৃত যুবক ঢাকায় উদ্ধার, যৌথ অভিযানে গ্রেপ্তার ৩

মুন্সিগঞ্জ থেকে অপহরণের শিকার এক যুবককে রাজধানীর গুলশান এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মুন্সিগঞ্জ সদর থানা ও গুলশান থানা-পুলিশের যৌথ অভিযানে শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকার শাহজাদপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া যুবকের নাম ইনছান বেপারী (২২)। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালী […]
নীলফামারীতে জাল ভিসা প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

নীলফামারীতে কানাডিয়ান জাল ভিসা, জাল কারেন্সি ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ একটি ভিসা জালিয়াতি চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ। রোববার বিকেলে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতলুবর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের কাঠগারী পণ্ডিতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা […]
মেহেরপুর সীমান্তে সড়ক নির্মাণ ঘিরে উত্তেজনা, বিএসএফের বাধার অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে জেলা পরিষদের অর্থায়নে একটি হেয়ারিং বন্ড সড়ক নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে বাধা দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে স্থানীয়দের প্রতিবাদ এবং বিজিবির উপস্থিতির পর বিএসএফ সদস্যরা নিজ নিজ সীমান্তে ফিরে যান। রোববার দুপুরে উপজেলার কাজীপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৭-এস–সংলগ্ন এলাকায় বিজিবি ক্যাম্প থেকে ‘আট কবর’ […]
ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সুদের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে মো. হাদিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে […]
জুলাই শহীদের অনুদানের অর্থে দ্বিতীয় বিয়ের অভিযোগ, অস্বীকার বাবার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের বাবার বিরুদ্ধে শহীদ পরিবারের অনুদানের অর্থ দিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন শহীদের মা মমতাজ বেগম। তবে অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ আব্দুল মতিন দাবি করেছেন, নিজের সামর্থ্যেই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই বিয়ে সম্পন্ন হয়েছে। মোহাম্মদ আব্দুল মতিন রাজধানীর মতিঝিলে একটি […]