Skip to main content

Ridge Bangla

ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা

ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান মিঞা। এ বিষয়ে রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিঞাকে বদলিপূর্বক ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এদিকে একই দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আরেকটি প্রজ্ঞাপনে সিলেট ও কুমিল্লার নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

ওই প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

This post was viewed: 45

আরো পড়ুন