বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ৫ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
রোববার (২৮ জুন) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক এবং সামরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সেনাবাহিনী প্রধানের বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আশা, এ সফরের মাধ্যমে বাংলাদেশ, চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।
This post was viewed: 6