Ridge Bangla

৪৩তম বিসিএসের নন ক্যাডার ফল পুনরায় প্রকাশের নির্দেশ হাইকোর্টের

৪৩তম বিসিএসের নন ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগে ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে নতুন করে ফল প্রকাশ করতে বলা হয়েছে রায়ে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ের পর রিটকারীদের আইনজীবী জানান, প্রচলিত আইনের ব্যত্যয় ঘটিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল বলে আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেছেন।

এর আগে গত বছর ৪৩তম বিসিএসের নন ক্যাডার নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ৪৬২ জন চাকরিপ্রত্যাশী।

২০২৪ সালে ৪৩তম বিসিএসের নন ক্যাডারে ৬৪২ জনকে নিয়োগ দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

This post was viewed: 11

আরো পড়ুন