Ridge Bangla

৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের

চলমান আন্দোলন আরও জোরদার করতে ৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে এসব কর্মসূচি পালন করবে জোটটি।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণ করে এই ৩৬ দিনের কর্মসূচি গ্রহণ করেছে ১১-দলীয় জোট। কর্মসূচির মূল উদ্দেশ্য জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জনসচেতনতা তৈরি, জুলাই সনদ বাস্তবায়নে জনমত গঠন এবং বিগত সরকারের আমলে সংঘটিত গুম-খুনের বিচার নিশ্চিত করা।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১ থেকে ৫ জুলাই পর্যন্ত দেশের সব জেলা ও মহানগরে সেমিনার আয়োজন। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ জুলাই চিত্র প্রদর্শনী এবং গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি পালন করা হবে।

পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশ করা হবে। কর্মসূচির শেষ দিন ৫ আগস্ট সারাদেশের সব জেলা, উপজেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে ১১-দলীয় ঐক্য।

This post was viewed: 11

আরো পড়ুন