Ridge Bangla

পাসপোর্ট সেবায় সবচেয়ে বেশি ঘুষ দিতে হয়: টিআইবির প্রতিবেদন

দেশে সরকারি বিভিন্ন সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয় পাসপোর্ট অফিসে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক প্রতিবেদনে উঠে এসেছে, পাসপোর্ট পেতে ৮৪ দশমিক ৪ শতাংশ মানুষকে ঘুষ দিতে হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) প্রকাশিত টিআইবির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, পাসপোর্ট অফিসের পাশাপাশি বিআরটিএ, বিচার সংশ্লিষ্ট সেবা এবং ভূমি সেবাতেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

টিআইবির প্রতিবেদনে বলা হয়, বিআরটিএ থেকে সেবা নিতে গিয়ে ৭৯ শতাংশ সেবাগ্রহীতা ঘুষ দিয়েছেন। এ ছাড়া বিচার সংশ্লিষ্ট সেবার ক্ষেত্রে ৭১ শতাংশ এবং ভূমি সেবা পেতে ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষকে ঘুষ দিতে হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জরিপে অন্তর্ভুক্ত সেবাগুলোর মধ্যে ঘুষের হার সবচেয়ে বেশি পাসপোর্ট অফিসে। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত পরিচালিত জরিপের ভিত্তিতে এসব তথ্য প্রকাশ করেছে টিআইবি।

This post was viewed: 14

আরো পড়ুন