Skip to main content

Ridge Bangla

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: রিজভী

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জনগণের সমর্থন নিয়ে সরকার এ ধরনের অপচেষ্টা মোকাবিলা করবে।

বুধবার (২৪ জুন) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, যারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, তাদের নিজেদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে।

জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, এ সংক্রান্ত বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতে এগিয়ে চলছে। বিচার সম্পন্ন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

চীনের সঙ্গে বিএনপির ঐতিহাসিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে বিনিয়োগ ঘাটতি কমে আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিনিয়োগের ক্ষেত্রে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী সময়োপযোগী সিদ্ধান্ত নেবেন।

This post was viewed: 25

আরো পড়ুন