মিয়ানমারে নির্বাচনী সময় ঘিরে ৬ মাসে অন্তত ৭০২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত এসব প্রাণহানির জন্য দেশটির সেনাবাহিনীকে দায়ী করেছে সংস্থাটি।
জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দেশজুড়ে অন্তত ৭০২ জন বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনা নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে যাচাই করা হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি এএফপিকে জানান, নিশ্চিত হওয়া সব মৃত্যুই ‘মিয়ানমারের সেনাবাহিনীর কর্মকা-ের সঙ্গে সংশ্লিষ্ট।’
This post was viewed: 11