জুয়া ও অনলাইন জুয়া বন্ধে সংসদে নতুন বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর

জুয়া ও অনলাইন জুয়া প্রতিরোধে নতুন আইন করতে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে। প্রস্তাবিত আইনে অনলাইন জুয়া, বাজি বা পণ, বাজিকর, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংসহ ২৪ ধরনের বিষয় সংজ্ঞায়িত করা হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী রাখা হয়েছে ১৪ ধরনের সাজার বিধান। মঙ্গলবার জাতীয় সংসদে জুয়া প্রতিরোধ বিল, ২০২৬ উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে […]
তল্লাশির পর জাহেদ উর রহমানকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, দাবি ভারতের

নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের দাবি, অনুমতি পাওয়ার পরও তিনি নিজের সিদ্ধান্তে ঢাকায় ফিরে যান। ঘটনাটি নিয়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার প্রায় এক সপ্তাহ পর মঙ্গলবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ […]
সংসদে জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি শহীদ জাবিরের মা রোকেয়া বেগমের

জুলাই গণঅভ্যুত্থানে নিহত জাবির ইব্রাহিমের মা ও জামায়াতের সংসদ সদস্য রোকেয়া বেগম বলেছেন, একজন বাবা-মায়ের কাছে সব সুযোগ-সুবিধার আগে সন্তানের হত্যার বিচার সবচেয়ে গুরুত্বপূর্ণ। দৃশ্যমান বিচার ছাড়া ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন রোকেয়া বেগম। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে […]
গত অর্থবছরে রেমিট্যান্স এসেছে ৩০.৩২ বিলিয়ন ডলার: সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী

গত ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহম্মদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন […]
ভূমিকম্প প্রস্তুতিতে ঢাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত

ভূমিকম্পসহ নগর দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল নির্ধারণ করা হয়েছে। এসব স্থানকে আনুষ্ঠানিকভাবে ‘ভূমিকম্পের নিরাপদ আশ্রয়স্থল’ ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার প্রশ্নের জবাবে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। স্পিকার হাফিজ উদ্দিন […]
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দেওয়ার দাবি জানালেন সংসদ সদস্য রেহানা আক্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু। মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান তিনি। রেহানা আক্তার বলেন, ‘কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম, সেখানে চেয়ার দেখলাম। সেখানে বিরোধী দলের (আওয়ামী লীগের সময়) সদস্যদের […]
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত আদালতে হবে: জাহেদ উর রহমান

গণতান্ত্রিক কাঠামোর মধ্যে না থাকলে জনপ্রিয়তা থাকলেও কোনো দল গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, রাষ্ট্র চাইলে আদালতের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের আবেদন করতে পারে। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ডা. […]
অভিযোগের ভিডিও প্রকাশের পর বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও ছড়িয়ে পড়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এ কে এম […]
৯৯৯-এ ফোন পেয়ে মেঘনায় বিকল লঞ্চের ৮০ যাত্রী উদ্ধার

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়া একটি লঞ্চ থেকে প্রায় ৮০ যাত্রীকে উদ্ধার করেছে নৌ পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে এই উদ্ধার অভিযান চালানো হয়। সোমবার বিকেলে মেঘনা নদীর গজারিয়া উপজেলার ষোলআনি এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো […]
মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানে ৬ মাসে ৭০২ বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

মিয়ানমারে নির্বাচনী সময় ঘিরে ৬ মাসে অন্তত ৭০২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত এসব প্রাণহানির জন্য দেশটির সেনাবাহিনীকে দায়ী করেছে সংস্থাটি। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে […]
তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে ৮০০টির বেশি স্কুল বন্ধ

তীব্র তাপপ্রবাহের কারণে ফ্রান্সজুড়ে কয়েক শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার দেশটি চলতি বছরের সবচেয়ে উষ্ণ দিনের মুখোমুখি হতে যাচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, ফ্রান্সের পশ্চিমাঞ্চলের তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। দেশটির প্রায় অর্ধেক অঞ্চলে প্রথমবারের মতো সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, এবারের তাপপ্রবাহ ২০০৩ সালের ভয়াবহ পরিস্থিতির মতো […]
সামরিক আইন ঘোষণায় জড়িত থাকার অভিযোগে দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সামরিক আইন ঘোষণার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক আইনমন্ত্রী পার্ক সুং জাকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সোমবার সিউল কেন্দ্রীয় জেলা আদালত এই রায় দেন বলে জানিয়েছে দেশটির ইয়োনহাপ নিউজ এজেন্সি। বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে। পার্ক সুং জার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২৪ […]
১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ দিল চীন

প্রতিরক্ষা শিল্প ও বিরল খনিজ উত্তোলনের সঙ্গে যুক্ত যুক্তরাষ্ট্রের ১০টি প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন। সোমবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, রপ্তানি নিয়ন্ত্রণের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওশকোশ ডিফেন্সও রয়েছে। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য বিভিন্ন ধরনের সামরিক যান তৈরি করে। এক বিবৃতিতে চীনের বাণিজ্য […]
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড মেসির

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে নতুন এই মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন তারকা। ডালাসে অনুষ্ঠিত ম্যাচের ৩৮ মিনিটে গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড ছাড়িয়ে যান মেসি। পরে ইনজুরি টাইমে আরেকটি গোল করে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করেন তিনি। […]
২৫ কোটি গাছের কার্বন ক্রেডিট থেকে বছরে ১ বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা বাংলাদেশের

দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির মাধ্যমে তৈরি হওয়া কার্বন ক্রেডিট বিক্রি করে বাংলাদেশ বছরে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার আয় করতে পারে। সরকারের এক প্রতিবেদনে এ সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। গত ১৩ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের এই কর্মসূচির উদ্বোধন করেন। পরিবেশ সুরক্ষা জোরদার এবং […]
প্রধানমন্ত্রীর সঙ্গে রবি আজিয়াটা গ্রুপের প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রবি আজিয়াটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা নিক রিজাল কামিল নিক ইব্রাহিম তামিল। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ২টা ৫০ মিনিটে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং বিশেষ করে দেশে দ্রুত ফাইভ জি নেটওয়ার্ক চালুর […]
প্রধানমন্ত্রীর সঙ্গে পেট্রোনাস গ্রুপের শীর্ষ কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান পেট্রোনাস গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডাতুক সাজালি হামজা। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ২টা ৩৫ মিনিটে কুয়ালালামপুরের সাংগ্রি-লা হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বাড়ানোর […]
প্রধানমন্ত্রীর সঙ্গে এয়ারএশিয়া গ্রুপের প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান এয়ারএশিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বো লিংগাম। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ৩টা ১০ মিনিটে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা।
পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটক হেনস্তার অভিযোগে যুবক আটক

নওগাঁর বদলগাছীতে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে এক চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে এক কন্টেন্ট ক্রিয়েটরকে আটক করেছে টুরিস্ট পুলিশ। সোমবার আব্দুল মাবুত নামে ওই যুবককে আটক করা হয়। তিনি জয়পুরহাট জেলার চন্ডিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয়দের কাছে তিনি ‘হিরো নানা’ নামে পরিচিত। টুরিস্ট পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। প্রাথমিক কার্যক্রম শেষে তাকে বদলগাছী […]
তীব্র গরমেও গাজায় তাঁবুতে দিন কাটাচ্ছে প্রায় ১০ লাখ মানুষ

গ্রীষ্মকাল শুরু হলেও যুদ্ধবিধ্বস্ত গাজায় এখনো প্রায় ১০ লাখ মানুষ তাঁবু ও অস্থায়ী আশ্রয়স্থলে বসবাস করছে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, গাজা ও পশ্চিম তীরে জরুরি আশ্রয় সহায়তা কার্যক্রম সমন্বয়কারী শেল্টার ক্লাস্টারের তথ্য অনুযায়ী, বর্তমানে গাজায় প্রায় ১ লাখ ৭০ হাজার পরিবার তাঁবুতে আশ্রয় নিয়েছে। এ ছাড়া প্রায় ৫ হাজার পরিবার খোলা […]