সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সামরিক আইন ঘোষণার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক আইনমন্ত্রী পার্ক সুং জাকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
সোমবার সিউল কেন্দ্রীয় জেলা আদালত এই রায় দেন বলে জানিয়েছে দেশটির ইয়োনহাপ নিউজ এজেন্সি। বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে।
পার্ক সুং জার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২৪ সালে সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের জারি করা সংক্ষিপ্ত ও ব্যর্থ সামরিক আইন ঘোষণার সঙ্গে যুক্ত ছিলেন।
ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, সামরিক আইন ঘোষণার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে প্রথম বিচারেই সাবেক এই আইনমন্ত্রীকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
This post was viewed: 7