Ridge Bangla

১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ দিল চীন

প্রতিরক্ষা শিল্প ও বিরল খনিজ উত্তোলনের সঙ্গে যুক্ত যুক্তরাষ্ট্রের ১০টি প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন। সোমবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, রপ্তানি নিয়ন্ত্রণের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওশকোশ ডিফেন্সও রয়েছে। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য বিভিন্ন ধরনের সামরিক যান তৈরি করে।

এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘উল্লিখিত ১০টি প্রতিষ্ঠানের কাছে দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি করা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বিশ্বের কোনো দেশ বা অঞ্চলের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চীনে উৎপাদিত এমন দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য এ সব প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর বা সরবরাহ করতে পারবে না।’

যুক্তরাষ্ট্র ও চীনের চলমান বাণিজ্য এবং প্রযুক্তিগত প্রতিযোগিতার মধ্যেই বেইজিংয়ের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

This post was viewed: 7

আরো পড়ুন