Skip to main content

Ridge Bangla

প্রধানমন্ত্রীর সঙ্গে রবি আজিয়াটা গ্রুপের প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রবি আজিয়াটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা নিক রিজাল কামিল নিক ইব্রাহিম তামিল।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ২টা ৫০ মিনিটে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং বিশেষ করে দেশে দ্রুত ফাইভ জি নেটওয়ার্ক চালুর বিষয়ে আলোচনা হয়েছে।

এ সময় বিনিয়োগবান্ধব বাজেট প্রণয়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় আজিয়াটা গ্রুপ।

This post was viewed: 41

আরো পড়ুন