প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান পেট্রোনাস গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডাতুক সাজালি হামজা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ২টা ৩৫ মিনিটে কুয়ালালামপুরের সাংগ্রি-লা হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর।
এ সময় বাংলাদেশে এলএনজি সরবরাহ নিশ্চিত করা এবং পেট্রোনাসের সম্ভাব্য বিনিয়োগের বিষয়েও আলোচনা করেন তারা।
This post was viewed: 7