Ridge Bangla

তৃণমূলের পদ থেকে মমতা ও অভিষেককে ‘সরাল’ বিদ্রোহী শিবির

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসে অস্থিরতা আরও বেড়েছে। এবার দলটির বিদ্রোহী অংশ মমতাকেই তৃণমূলের নেতৃত্ব থেকে ‘অপসারণের’ ঘোষণা দিয়েছে। খবর আনন্দবাজারের।

সোমবার বিধানসভার বাজেট অধিবেশন শেষে নিউ টাউনের একটি হোটেলে বৈঠক করেন তৃণমূলের বিদ্রোহী বিধায়কেরা। ওই বৈঠকে দলটির ৬০ জন বিধায়ক অংশ নেন। পাশাপাশি কলকাতার প্রায় ৭০ জন সাবেক কাউন্সিলরও উপস্থিত ছিলেন।

বৈঠক থেকে তৃণমূল কংগ্রেসের ৩০ সদস্যের নতুন কমিটির কথা জানানো হয়।

বিদ্রোহীরা জানান, তৃণমূলের ২০ নম্বর ধারা অনুযায়ী প্রতি তিন বছর পরপর জাতীয় কর্মসমিতির বৈঠক হওয়ার কথা। তবে ২০২২ সালের পর আর দলটির জাতীয় কর্মসমিতির কোনো বৈঠক হয়নি।

এ কারণ দেখিয়ে প্রস্তাবের মাধ্যমে প্রথমে জাতীয় কর্মসমিতি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর নতুন জাতীয় কর্মসমিতি গঠন করেন বিদ্রোহীরা।

নতুন কর্মসমিতির চেয়ারম্যান পদে রাখা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার পরিবর্তে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে প্রধান হিসেবে বেছে নেওয়া হয়েছে।

একই সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরানোর ঘোষণা দিয়েছেন বিদ্রোহীরা। তার জায়গায় নতুন সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন