দেশে খাদ্যশস্যের সরকারি মজুত ছাড়িয়েছে ২০ লাখ ৬০ হাজার টন

দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর। গত ১৭ জুন ২০২৬ পর্যন্ত ফ্লোটিং মজুতসহ দেশে খাদ্যশস্যের মোট সরকারি মজুত দাঁড়িয়েছে ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টন। খাদ্য অধিদপ্তরের দৈনন্দিন খাদ্যশস্য পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সরকারি গুদামগুলোতে বর্তমানে চালের মজুত রয়েছে […]
গ্রেপ্তার এড়াতে পালানোর সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

বরিশাল নগরীতে পুলিশের অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে পালাতে গিয়ে অসুস্থ হয়ে মোহাম্মদ রাশেদ খান মেনন নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাশেদ খান মেনন বরিশাল নগরীর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাসায় পুলিশ […]
মসজিদে নামাজরত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

বরিশালের মেহেন্দীগঞ্জে মসজিদে নামাজ আদায়ের সময় ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। রোববার (২১ জুন) যোহরের নামাজের সময় উপজেলার ১নং আন্দারমানিক ইউনিয়নের উত্তর আন্দারমানিক জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত মো. নজরুল ইসলাম সরদার (৪৫) সৌদি প্রবাসী ছিলেন। আগামী ২৫ জুন তার সৌদি আরবে যাওয়ার কথা ছিল। প্রত্যক্ষদর্শী ও […]
তৃণমূলের পদ থেকে মমতা ও অভিষেককে ‘সরাল’ বিদ্রোহী শিবির

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসে অস্থিরতা আরও বেড়েছে। এবার দলটির বিদ্রোহী অংশ মমতাকেই তৃণমূলের নেতৃত্ব থেকে ‘অপসারণের’ ঘোষণা দিয়েছে। খবর আনন্দবাজারের। সোমবার বিধানসভার বাজেট অধিবেশন শেষে নিউ টাউনের একটি হোটেলে বৈঠক করেন তৃণমূলের বিদ্রোহী বিধায়কেরা। ওই বৈঠকে দলটির ৬০ জন বিধায়ক অংশ নেন। পাশাপাশি কলকাতার প্রায় ৭০ […]
১১ মাসে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে বাংলাদেশ টেলিভিশন করসহ ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা আয় করেছে। একই সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন এই সম্প্রচারমাধ্যমের ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা। সোমবার জাতীয় সংসদে নওগাঁ–৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান। তথ্যমন্ত্রী জানান, চলতি […]
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণার পর দেশটির নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা অ্যান্ডি বার্নহ্যাম এক দশকের মধ্যে দেশটির সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন। সম্প্রতি উপনির্বাচনে জয় পেয়ে আবার পার্লামেন্টে ফেরা বার্নহ্যামকে স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। আরেক সম্ভাব্য প্রার্থী ওয়েস স্ট্রিটিংও তার প্রতি সমর্থন […]
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় ৫ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা […]
ইরানের তেল নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইরানের ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের আবারও দেশে প্রবেশের অনুমতি দিতে তেহরান সম্মত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ৪০ দিনের সংঘাত ও কয়েক দফা অনিশ্চিত যুদ্ধবিরতির পর গত সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা […]
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই কম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ১৬ কিলোমিটার উত্তর-পূর্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। গভীরতা কম হওয়ায় ঢাকার বিভিন্ন এলাকায় কম্পন স্পষ্টভাবে অনুভূত […]
জনসমর্থন হারিয়ে বিদায় নিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

২০২৪ সালে বিপুল জয়ের মাধ্যমে যুক্তরাজ্যের ক্ষমতায় এসেছিলেন কিয়ার স্টারমার। মধ্য-বামপন্থী লেবার পার্টিকে বড় সাফল্য এনে দেওয়া এই নেতা আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসা পেলেও দুই বছরের কম সময়ের মধ্যেই নিজ দেশে ব্যাপক অজনপ্রিয়তার মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে যাচ্ছেন। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার ডাউনিং স্ট্রিটের ১০ নম্বর বাসভবনের সামনে পদত্যাগের ঘোষণা দেন স্টারমার। এ […]
বিয়ের প্রতিশ্রুতিতে সম্পর্ক ভাঙলেই সব ক্ষেত্রে ধর্ষণ নয়: ভারতের আদালত

প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের মধ্যে দীর্ঘদিনের পারস্পরিক সম্মতির ভিত্তিতে গড়ে ওঠা শারীরিক সম্পর্ক কেবল পরে বিয়ে না হওয়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে ধর্ষণ হিসেবে গণ্য করা যাবে না- এমন পর্যবেক্ষণ দিয়েছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৮ জুন) বিচারপতি বিবেক কুমার সিংয়ের একক বেঞ্চ এই রায় দেন। আদালত বলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক স্থাপনের পর […]
সিন্ধুর পানি বন্ধ হলে ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

সিন্ধু নদীর পানিপ্রবাহ নিয়ে ভারতের কোনো পদক্ষেপ পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ালে সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সিন্ধু পানি চুক্তি স্থগিতকে কেন্দ্র করে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই এমন মন্তব্য করলেন তিনি। সম্প্রতি পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পানি ইস্যুকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে […]
ভ্যান্সের প্রিয় মানুষের তালিকায় স্ত্রী উষার সঙ্গে আসিম মুনিরের নাম

দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান থেকে একজন করে নিজের ‘প্রিয়’ ব্যক্তিত্বের নাম জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তারা হলেন তার স্ত্রী উষা ভ্যান্স এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। খবর গালফ নিউজের। রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বার্গেনস্টকের একটি বিলাসবহুল রিসোর্টে বক্তব্য দেওয়ার সময় তাদের নাম উল্লেখ করেন ভ্যান্স। এ সময় আলোচনাকারী […]
কলকাতার ঐতিহাসিক সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন, চলছে বিতর্ক

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ঐতিহাসিক সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে গোপাল মুখার্জির নামে নামকরণ করা হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। সরকারের পক্ষ থেকে এটিকে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ বলা হলেও সমালোচকদের দাবি, সড়কটির নাম অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে নয়, বরং তার চাচা প্রখ্যাত শিক্ষাবিদ ও চিকিৎসক হাসান সোহরাওয়ার্দীর […]
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগ করতে পারেন: ট্রাম্পের দাবি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন ও জ্বালানি নীতিতে ব্যর্থতার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। একই সময়ে ব্রিটিশ রাজনীতিতেও স্টারমারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়ছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘কিয়ার […]
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে সীমান্তবর্তী এলাকার পাহাড়ি নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা তৈরি হয়েছে। বৃষ্টি ও ঢলের পানিতে ইতোমধ্যে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের আনোয়ারপুর ও শক্তিয়ারখলা অংশ তলিয়ে গেছে। এ ছাড়া উজান থেকে আসা পানিতে দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় লোকালয়ে পানি প্রবেশ […]
মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় জোট

গণহত্যার বিচারে ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫টায় রাজধানীর বিজয় নগরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানবর্ষ ঘিরে নতুন কর্মসূচিও ঘোষণা করবে জোটটি। একই দাবিতে আগামী ৪ জুলাই জেলা শহরগুলোতেও সমাবেশের ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে […]
চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত রাফির মৃত্যু

রাজধানীর কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে গুরুতর আহত সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২২ জুন) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন। তিনি জানান, রাফির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। […]
কলকাতায় যোগ দিবসের আয়োজনে মোদি, বললেন আধ্যাত্মিক অনুভূতির কথা

বর্ণাঢ্য আয়োজনে ভারতজুড়ে পালিত হয়েছে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। রোববার (২১ জুন) কলকাতার রেড রোডে আয়োজিত মূল অনুষ্ঠানে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমবারের মতো কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের কোনো কর্মসূচিতে যোগ দেন তিনি। এর আগে পশ্চিমবঙ্গে এত বড় পরিসরে রাষ্ট্রীয় উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়নি। এদিন সকাল সাড়ে ৬টায় রাজভবন থেকে […]
৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে সম্মত ইরান ও যুক্তরাষ্ট্র

সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের আলোচনার প্রথম অধিবেশন শেষ হয়েছে। প্রায় ১২ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারীরা। খবর আল জাজিরার। পাকিস্তান ও কাতারের পক্ষ থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে সব পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। সমঝোতা স্মারকের ভিত্তিতে পরবর্তী ধাপে এগিয়ে যেতে ইরান ও যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। বিবৃতিতে আরও […]