Ridge Bangla

ঘরোয়া আয়োজনে গৌরি স্প্র্যাটকে বিয়ে করছেন আমির খান

বলিউড অভিনেতা আমির খান আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ৫ জুলাই গৌরি স্প্র্যাটের সঙ্গে বিয়ে করবেন তিনি। সম্প্রতি নিজের বিয়ের আয়োজন নিয়ে কথা বলেছেন এই অভিনেতা।

আমির খান জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠান হবে খুবই সাধারণ ও ব্যক্তিগত পরিসরে। বড় কোনো আয়োজনের পরিকল্পনা নেই। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর উপস্থিতিতেই সম্পন্ন হবে বিয়ে।

তিনি বলেন, এটি খুব সাদামাটা আয়োজন হতে যাচ্ছে। নিজের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান হবে।

আমির জানান, তিনি ও গৌরি দুজনই শান্ত ও ব্যক্তিগত পরিবেশে বিয়ে সম্পন্ন করতে চান। তাই কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন রাখা হচ্ছে না। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং খুব কাছের কয়েকজন বন্ধু উপস্থিত থাকবেন।

তবে বলিউডের ঘনিষ্ঠ তারকা শাহরুখ খান ও সালমান খান বিয়েতে থাকবেন কি না, তা নিয়ে এখনো আলোচনা চলছে।

গৌরি স্প্র্যাট বেঙ্গালুরুভিত্তিক একজন উদ্যোক্তা। তিনি ওয়েলনেস ও বিউটি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। গৌরি ব্রিটিশ বংশোদ্ভূত লেখক ও চিন্তাবিদ ফিলিপ স্প্র্যাটের নাতনি। আগের সংসারে তার একটি সন্তান রয়েছে।

চলতি বছরের শুরুতে গৌরির সঙ্গে নিজের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির খান। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়।

এটি হতে যাচ্ছে আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রিনা দত্ত ও চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেছিলেন। কিরণ রাওয়ের সঙ্গে ১৬ বছরের সংসারের পর ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়।

This post was viewed: 5

আরো পড়ুন