যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত সমঝোতা চুক্তি কার্যকর হলে তেহরানের সামনে আবারও তেল ও জ্বালানি রফতানির বড় বাজার খুলে যেতে পারে। এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের আগের উৎপাদন সক্ষমতা এবং বর্তমান আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় তেল রফতানির মাধ্যমে ইরানের বার্ষিক আয় ৬০ বিলিয়ন ডলারের বেশি হতে পারে। বিশ্লেষকদের মতে, এই আয় দেশটির অর্থনীতিতে নতুন গতি আনতে পারে।
সম্ভাব্য চুক্তির আগাম ইঙ্গিত হিসেবে ইতোমধ্যে কয়েকটি ইরানি তেলবাহী ট্যাংকার বন্দর ছেড়ে যাত্রা শুরু করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া চলতি সপ্তাহে এসব ট্যাংকারের কয়েকটি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ রেখা অতিক্রম করেছে বলেও দাবি করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি ইরানের তেল রফতানি পুনরায় শুরুর সম্ভাবনার প্রাথমিক ইঙ্গিত হতে পারে।