Skip to main content

Ridge Bangla

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত

কুষ্টিয়ায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) সকাল পৌনে ৭টার দিকে পাবনা-কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক আনিস ও হেলপার রতন। তাদের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথর নিয়ে ট্রাকটি ফরিদপুরের দিকে যাচ্ছিল। পথে কুষ্টিয়া বাইপাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের কেবিন থেকে চালক আনিসের মরদেহ উদ্ধার করেন। পরে ট্রাক থেকে পড়ে যাওয়া পাথর সরিয়ে হেলপার রতনের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, ‘ট্রাকে কোনো যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার ফলে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় চালক আনিসের মরদেহ কেবিন থেকে টেনে বের করা হয়। পরে ট্রাক থেকে পড়ে যাওয়া পাথর সরিয়ে হেলপার রতনের মরদেহ উদ্ধার হয়।’

This post was viewed: 8

আরো পড়ুন