ব্রাজিল ভক্তদের জন্য বড় সুখবর। বিশ্বকাপে নিজেদের পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরছেন নেইমার। বিষয়টি নিশ্চিত করেছেন সেলেসাওদের কোচ কার্লো আনচেলোত্তি।
বিশ্বকাপে মাঠে নামার মতো পুরোপুরি ফিট হতে নিজের সঙ্গে লড়াই করছিলেন নেইমার। তবে হাইতির বিপক্ষে ম্যাচে তাকে নিয়ে বাড়তি কোনো ঝুঁকি নিতে চাননি আনচেলোত্তি। নেইমারকে ছাড়াই মাঠে নেমে জয় নিয়ে ফেরে ব্রাজিল।
দলে ফিরলেও এতদিন পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেননি নেইমার। ফিটনেস ফিরে পেতে হালকা দৌড় ও ফিটনেস ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন তিনি।
তবে এবার মেডিকেল টিমের কাছ থেকে ম্যাচ খেলার সবুজ সংকেত পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তাই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে আবারও দেখা যাবে তার পায়ের জাদু।
রোববার দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে নেইমারের।
This post was viewed: 8