Ridge Bangla

মক্কায় প্রদর্শিত হচ্ছে চার শতাব্দীর পুরোনো কোরআনের বিরল পাণ্ডুলিপি

সৌদি আরবের মক্কার হলি কোরআন মিউজিয়ামে চারশ বছরেরও বেশি পুরোনো পবিত্র কোরআনের একটি দুর্লভ পাণ্ডুলিপি দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হচ্ছে। এই আয়োজনের মাধ্যমে ইসলামি শিল্প, সংস্কৃতি ও ঐতিহাসিক ঐতিহ্যের সমৃদ্ধ দিকগুলো তুলে ধরা হচ্ছে। বৃহস্পতিবার গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, প্রদর্শনীতে রাখা পাণ্ডুলিপিটি হিজরি একাদশ শতকের। অসাধারণ ক্যালিগ্রাফি, উজ্জ্বল রঙের নকশা এবং সূক্ষ্ম সোনালি […]

স্বামীকে লকআপ থেকে ছাড়ানোর চেষ্টায় পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার স্ত্রী

স্বামীকে লকআপ থেকে জোর করে বের করার চেষ্টা এবং পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার অভিযোগে সারিনা বিবি নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ প্রশাসনের তথ্য অনুযায়ী, ৩৭ বছর বয়সী সারিনা বিবিকে শনিবার সকালে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর […]

বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণ নিয়ে কৃষকদের বাধার মুখে শুভেন্দু সরকার

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার প্রথম এক মাসে বিএসএফের কাছে ১২০ একর জমি হস্তান্তর করেছে। পর্যায়ক্রমে মোট ৬০০ একর জমি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে মুর্শিদাবাদে জমি অধিগ্রহণ করতে গিয়ে স্থানীয় কৃষকদের বাধার মুখে পড়েছে রাজ্য প্রশাসন ও বিএসএফ। মুর্শিদাবাদে […]

কঠোর অবস্থান থেকে সরে ইরানের সঙ্গে সমঝোতায় ট্রাম্প, নেপথ্যে যেসব কারণ

ইরান ইস্যুতে শুরুতে কঠোর অবস্থান নিলেও শেষ পর্যন্ত আলোচনার পথে হাঁটতে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আগে তিনি জানিয়েছিলেন, ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া কোনো চুক্তি হবে না। তবে দীর্ঘ সংঘাত ও নানা চাপের মুখে শেষ পর্যন্ত সমঝোতার সিদ্ধান্ত নেন তিনি। ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে সামরিক পদক্ষেপ শুরু করেছিল যুক্তরাষ্ট্র। তবে সংঘাতের শেষ পর্যায়ে এসে […]

কাতারের উপহার দেওয়া নতুন এয়ার ফোর্স ওয়ান উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের উপহার দেওয়া বিলাসবহুল উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানের নতুন সংস্করণ উন্মোচন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বিশেষ নিরাপত্তা ও আধুনিক সুবিধাসম্পন্ন এই উড়োজাহাজ প্রেসিডেন্টের সরকারি যাতায়াতে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৯ জুন) মার্কিন বিমানবাহিনী জানায়, নতুন ‘ভিসি-২৫বি ব্রিজ’ উড়োজাহাজটি সফলভাবে প্রেসিডেন্সিয়াল এয়ারলিফট গ্রুপের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন এটি পরীক্ষামূলক উড্ডয়ন […]

ইরান বিশ্বের শয়তানদের নতজানু করেছে: মোহসেন রেজাই

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, ‘গর্বিত ও বিজয়ী ইরানি জাতি বিশ্বের শয়তানদের নতজানু করেছে এবং তাদের আধিপত্য চূর্ণবিচূর্ণ করে দিয়েছে’। কয়েক মাসের সংঘাতের পর স্থায়ী শান্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এমন মন্তব্য করেন তিনি। শুক্রবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই লেখেন, ‘এই […]

যুদ্ধের পর যুক্তরাষ্ট্র আরও খারাপ অবস্থায় পড়েছে: বারাক ওবামা

ইরানের সঙ্গে ১৫ সপ্তাহের যুদ্ধের পর যুক্তরাষ্ট্র আগের চেয়ে আরও খারাপ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার (১৯ জুন) প্রচারিত এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ওবামা বলেন, ‘আমরা একটি যুদ্ধ করেছি, শত শত কোটি ডলার ব্যয় করেছি, আমাদের সামরিক বাহিনীর ওপর বিশাল চাপ সৃষ্টি করেছি। অনেক […]

আইইএলটিএসের ভুল ফল প্রকাশ, কেমব্রিজ ইংলিশকে ৮ লাখ ৭৫ হাজার পাউন্ড জরিমানা

ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের পরীক্ষা আইইএলটিএসের হাজার হাজার পরীক্ষার্থীকে ভুল ফলাফল দেওয়ার ঘটনায় কেমব্রিজ ইংলিশকে ৮ লাখ ৭৫ হাজার পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্যের পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা অফকোয়াল। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৪ কোটি ৪২ লাখ ৪৬ হাজার ২০০ টাকা। অফকোয়াল জানিয়েছে, কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় মূল্যায়ন পদ্ধতির ত্রুটির কারণে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা […]

বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু চীনের, পাল্টা পরিকল্পনা ভারতের

বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে চীন। তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর নিম্ন অববাহিকায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ভারতের অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে বাঁধটির অবস্থান। শুক্রবার (১৯ জুন) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চীনের এই প্রকল্পকে বিশাল অবকাঠামো উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। নির্মাণ শেষ হলে […]

সীমান্ত থেকে সামরিক সরঞ্জাম সরাতে বেলারুশকে জেলেনস্কির এক সপ্তাহের সময়

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশকে নতুন করে সতর্কবার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন সীমান্তের কাছে বেলারুশের ভূখণ্ডে থাকা সামরিক সরঞ্জাম এক সপ্তাহের মধ্যে সরিয়ে না নিলে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (১৯ জুন) রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুদ্ধ শুরুর পর সম্প্রতি মস্কোতে ইউক্রেনের সবচেয়ে বড় […]

করোনাভাইরাস গবেষণা নিয়ে ফাউচির বিরুদ্ধে তুলসি গ্যাবার্ডের অভিযোগ

চীনের উহানের একটি গবেষণাগারে অর্থায়নের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান মেডিকেল উপদেষ্টা অ্যান্থনি ফাউচি যুক্ত ছিলেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ড। তার দাবি, ওই গবেষণাগার থেকেই কোভিড-১৯ বা করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়েছিল বলে ধারণা করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) এ তথ্য জানিয়েছে এনডিটিভি। দায়িত্বের শেষ দিনে একটি […]

নাগপুরের পরীক্ষার্থীর কেন্দ্র পড়ল আবুধাবিতে, ভর্তি পরীক্ষা নিয়ে নতুন বিতর্ক

ভারতে মেডিকেল কলেজে ভর্তির প্রতিযোগিতামূলক পরীক্ষা ‘রি-নিট ইউজি ২০২৬’ শুরুর মাত্র একদিন আগে পরীক্ষাকেন্দ্র নিয়ে বড় ধরনের গাফিলতির ঘটনা সামনে এসেছে। মহারাষ্ট্রের নাগপুরের এক পরীক্ষার্থীর কেন্দ্র ভারতের পরিবর্তে নির্ধারণ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে। জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির দেওয়া প্রবেশপত্রে এ ভুল ধরা পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি […]

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় প্রতিদিন গড়ে ১ শিশু নিহত: ইউনিসেফ

গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পরও গত ৮ মাসের বেশি সময়ে প্রতিদিন গড়ে অন্তত ১ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার মধ্যে এই যুদ্ধবিরতিকে ‘নিষ্ঠুর ও মারাত্মক বিভ্রম’ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। শুক্রবার (১৯ জুন) ইউনিসেফ জানায়, ২০১৫ সালের অক্টোবর মাসে সংঘাত বন্ধের […]

২০১১ সালের ভূমিকম্পে পূর্ব দিকে সরে গিয়েছিল জাপান

২০১১ সালের ভয়াবহ তোহুকু ভূমিকম্পের প্রায় ১৫ মিনিট পর বিরল এক ভূত্বকীয় পরিবর্তনের মুখে পড়ে জাপান। বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, ৯ মাত্রার ওই ভূমিকম্পের পর শক্তিশালী ভূকম্পন তরঙ্গের প্রভাবে প্রায় পুরো দেশ পূর্ব দিকে ৫ মিলিমিটার সরে যায়। গবেষকদের মতে, ভূমিকম্প থেকে তৈরি হওয়া শক্তিশালী তরঙ্গ ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ৮০০ কিলোমিটার গভীরে পৃথিবীর কেন্দ্রে […]

উপসাগরীয় অঞ্চলে হামলার জন্য ইরাকে গোপন সেল গঠনের অভিযোগ ইরানের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক অভিযানের পর মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধরে রাখতে নতুন কৌশল নিয়েছে ইরান। মার্কিন সেনা উপস্থিতি রয়েছে- পারস্য উপসাগরীয় এমন দেশগুলোতে গোপন হামলা চালানোর জন্য ইরাকে নতুন সামরিক সেল গঠনের অভিযোগ উঠেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বিরুদ্ধে। ইরাকের সামরিক, নিরাপত্তা ও মিলিশিয়া কমান্ডারসহ ৮টি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রচলিত মিলিশিয়া […]

আসামের বিমানবন্দরে নারী আটক, বাংলাদেশি নাগরিক বলে দাবি ভারতের

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে এক নারীকে আটক করেছে কর্তৃপক্ষ। ভারতীয় কর্মকর্তাদের দাবি, ওই নারী বাংলাদেশের নাগরিক এবং তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তার কাছ থেকে একটি জাল আধার কার্ড উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী বেঙ্গালুরু থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে […]

‘মুসলিম ডেলিভারি বয় পাঠাবেন না’ বার্তা, ভালোবাসা দিয়ে জবাব দিলেন আফতাব

ভারতের জয়পুরে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান সুইগির ডেলিভারি কর্মী আফতাব খান সম্প্রতি এক অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হন। খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব পাওয়ার পর নিজের স্মার্টফোনে গ্রাহকের একটি নির্দেশনা দেখতে পান তিনি। সেখানে লেখা ছিল, ‘কোনো মুসলিম ডেলিভারি বয় পাঠাবেন না’। পেশায় খাবার সরবরাহকারী কর্মী হলেও আফতাবের আরেকটি পরিচয় রয়েছে। সংগীতজগতে তিনি ‘রকিং আফতাব’ নামে পরিচিত একজন […]

মাসিক স্বাস্থ্যপণ্যের ওপর কর বাতিলের উদ্যোগ পাকিস্তানের

নারীদের মাসিকসংক্রান্ত পণ্যের ওপর আরোপিত বিক্রয় কর প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে পাকিস্তান। দেশটির এই সিদ্ধান্তকে নারীর স্বাস্থ্য ও অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বড় অর্জন হিসেবে দেখছে। দীর্ঘদিন ধরে সামাজিক সংকোচের মধ্যে থাকা বিষয়টি জাতীয় পর্যায়ের আলোচনায় আসাও গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন অধিকারকর্মীরা। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্যানিটারি ন্যাপকিনসহ মাসিক স্বাস্থ্যবিধি পণ্য ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর ওপর […]

জাতিসংঘ কর্মকর্তার সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রদূতের উত্তপ্ত বাক্যবিনিময়

জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির সঙ্গে প্রকাশ্য বৈঠকে তীব্র বাক্যবিনিময়ে জড়িয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। শুক্রবার (১৯ জুন) নিউ ইয়র্কে আয়োজিত এক শুনানিতে এই ঘটনা ঘটে। কূটনৈতিক মহলে ঘটনাটি জাতিসংঘের প্রচলিত শিষ্টাচারের গুরুতর ব্যত্যয় হিসেবে আলোচিত হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতা নির্মূলবিষয়ক আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত বৈঠকে জাতিসংঘ মহাসচিবের বিশেষ […]

বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, সংঘর্ষে নিহত ২৪

অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন আজাদ কাশ্মির। বিক্ষোভ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। ১৯৪৭ সালে জম্মু-কাশ্মিরের দুটি অঞ্চল আজাদ কাশ্মির ও গিলগিট-বাল্টিস্তানের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। অঞ্চল দুটি পাকিস্তানের কেন্দ্রশাসিত এলাকা হিসেবে পরিচালিত হয় এবং উভয় অঞ্চলের নিজস্ব আইনসভা রয়েছে। আজাদ কাশ্মিরের […]