Skip to main content

Ridge Bangla

গোপালগঞ্জে দলীয় পদ ছাড়লেন আওয়ামী লীগ নেতা শুশান্ত ঘোষ

গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ নেতা শ্রী শুশান্ত ঘোষ দলীয় পদ ও পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

শ্রী শুশান্ত ঘোষ মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে শারীরিক অসুস্থতা ও পারিবারিক বিষয় বিবেচনায় নিয়ে স্বেচ্ছায় এবং সজ্ঞানে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

শ্রী শুশান্ত ঘোষ জানান, পদ ছাড়ার সিদ্ধান্তটি সম্পূর্ণ তার ব্যক্তিগত। কারও প্ররোচনা বা চাপে তিনি এ সিদ্ধান্ত নেননি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সঙ্গে তার আর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। ভবিষ্যতেও তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন না।

This post was viewed: 11

আরো পড়ুন