Skip to main content

Ridge Bangla

সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের প্যারিসে অবস্থিত ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে এই নথিতে স্বাক্ষর করেছেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের চুক্তিতে সই করার ছবি ও প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনা।

ভার্সাই প্রাসাদ থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের কাছে চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। তিনি বলেন, ‘এটি স্বাক্ষরিত হয়েছে।’

নিজের স্বাক্ষরের বিষয়টি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি এটি ভার্সাইয়ে স্বাক্ষর করেছি। এই মাত্র এটিতে সই করলাম।’

এদিকে ইরনা প্রকাশিত প্রতিবেদনে দুই দেশের রাষ্ট্রপ্রধানের স্বাক্ষর করা অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে চুক্তির নথিতে স্বাক্ষর করতে দেখা যায়। পরে নিজের ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর থাকা চুক্তির পাতা প্রদর্শন করেন তিনি।

ইরানি সংবাদসংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ফার্সি ১৪০৫ সালের ১৮ জুন বৃহস্পতিবার প্রথম প্রহরে এই চুক্তি সম্পন্ন হয়েছে।

ইরনা জানায়, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনগোষ্ঠীর চাপিয়ে দেওয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে এই সমঝোতা স্মারকের মূল পাঠ্যটিতে ইরান ও আমেরিকার প্রেসিডেন্টদ্বয় স্বাক্ষর করেছেন।’

এই সমঝোতাকে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলমান সংঘাত নিরসনের পথে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

This post was viewed: 32

আরো পড়ুন