Ridge Bangla

মুসলিম অভিবাসন বন্ধের দাবি জানিয়ে বিতর্কে অস্ট্রেলিয়ার নেত্রী পলিন হ্যানসন

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ন্যাশনাল প্রেসক্লাবে দেওয়া বক্তব্য ঘিরে নতুন বিতর্কে জড়িয়েছেন ‘ওয়ান নেশন’ দলের প্রধান পলিন হ্যানসন। ভাষণে তিনি দেশটির বহুসংস্কৃতিবাদ বাতিল, মুসলিম অভিবাসন বন্ধ এবং কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি বাতিলসহ একাধিক বিতর্কিত প্রস্তাব তুলে ধরেন। তবে তার বক্তব্যের পাশাপাশি আলোচনায় এসেছে অনুষ্ঠান চলাকালে ঘটে যাওয়া একটি রিমোট নিয়ন্ত্রিত ব্যানার প্রতিবাদের ঘটনা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু […]

ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের গুলিবর্ষণকে ‘বেপরোয়া’ বললেন স্টারমার

যুক্তরাজ্যের জলসীমার কাছে ইংলিশ চ্যানেলে ব্রিটিশ পতাকাবাহী একটি ইয়টের কাছে সতর্কতামূলক গুলি ছুড়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। ঘটনাটিকে ‘গভীর উদ্বেগজনক’ ও ‘বেপরোয়া’ আচরণ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার যুক্তরাজ্যের আইল অফ উইট থেকে ২০ নটিক্যাল মাইল দক্ষিণে আন্তর্জাতিক জলসীমায় এ ঘটনা ঘটে। গোলাবর্ষণের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ও […]

উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের সহায়তা চান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে ট্রাম্প যে ভূমিকা রেখেছেন, একইভাবে উত্তর কোরিয়া ইস্যুতেও তার নেতৃত্ব প্রত্যাশা করছে সিউল। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে শুক্রবার একটি সমঝোতা স্মারকে সই করতে যাচ্ছে। এরপর ট্রাম্প প্রশাসন […]

ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি জি-৭ নেতাদের

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনকে আরও বেশি অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। এর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও দূরপাল্লার সামরিক সক্ষমতা বাড়ানোর মতো সহায়তাও রয়েছে। একই সঙ্গে রাশিয়ার জ্বালানি খাতের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছে জোটটি। ফ্রান্সের এভিয়ানে দুই দিনের বৈঠক শেষে মঙ্গলবার রাতে যৌথ বিবৃতি দেন জি-৭ নেতারা। […]

দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের জন্য ৮২ হাজারের বেশি কাজের ভিসা দিল রোমানিয়া

দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের নাগরিকদের জন্য কাজের ভিসা প্রদান অব্যাহত রেখেছে ইউরোপের দেশ রোমানিয়া। ২০২৫ সালের জন্য বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মোট ৮২ হাজার ১৮০ জন নাগরিককে কাজের অনুমতি দিয়েছে দেশটি। এর মধ্যে ৮ হাজার ৩১৯টি পারমিট পেয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। রোমানিয়া সরকারের জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন প্রবাসী […]

নেতানিয়াহু নিয়ন্ত্রণের বাইরে চলে যান, ঘনিষ্ঠদের কাছে ট্রাম্পের মন্তব্য

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সামলানো কঠিন এবং তিনি অনেক সময় অতিরিক্ত আগ্রাসী অবস্থান নেন বলে ব্যক্তিগত উপদেষ্টাদের কাছে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনায় ট্রাম্প মন্তব্য করেছেন, নেতানিয়াহুকে নিয়ন্ত্রণ করা কারও পক্ষেই সহজ নয় এবং তিনি […]

আরও ২৫০ বছর যুক্তরাষ্ট্র টিকে থাকবে কি না, সন্দেহ অনেক মার্কিনির

স্বাধীনতার ২৫০ বছর পূর্তির আগে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে দেশটির নাগরিকদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নতুন এক জরিপে অংশ নেওয়া ৩৮ শতাংশ মার্কিনি মনে করেন, আগামী ২৫০ বছর বর্তমান কাঠামোতে একক রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের টিকে থাকা নিয়ে সন্দেহ রয়েছে। বুধবার প্রকাশিত রয়টার্স ও ইপসোসের যৌথ জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী, এমন ধারণা পোষণকারীদের মধ্যে […]

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অন্তর্বর্তীকালীন চুক্তির পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। দুই দেশের উত্তেজনা কমানো, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার চালু করা এবং ইরানের ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের লক্ষ্য নিয়ে এই সমঝোতা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা ১ দশমিক ১২ শতাংশ কমে ৭৮ দশমিক ৬৬ […]

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও হরমুজ খুলে দেওয়ার পরিকল্পনা

যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে হওয়া আলোচিত সমঝোতা স্মারকের ১৪ দফা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নথিটি প্রকাশ করেন। এতে হরমুজ প্রণালি পুনরায় চালু, ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার, জব্দ সম্পদ ব্যবহারের সুযোগ এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনার বিষয় উল্লেখ করা হয়েছে। ‘যুক্তরাষ্ট্র ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যকার […]

সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের প্যারিসে অবস্থিত ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে এই নথিতে স্বাক্ষর করেছেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের চুক্তিতে সই করার ছবি ও প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনা। ভার্সাই প্রাসাদ থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের কাছে চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত […]

হরমুজ প্রণালি খুলছে ইরান, নৌ অবরোধ তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র: শাহবাজ শরিফ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া বহুল আলোচিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক অবিলম্বে কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। চুক্তির প্রাথমিক ধাপ হিসেবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য আবার খুলে দেবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রও এই জলপথ ঘিরে দেওয়া নৌ অবরোধ তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করবে। বৃহস্পতিবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই […]