রাজধানীর বছিলায় বুড়িগঙ্গা নদীর সেতুর নিচ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিহত দ্বীপ মজুমদার বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।
নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, মরদেহের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি দুই থেকে তিন দিন আগের। ময়নাতদন্তের জন্য লাশটি রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, মরদেহটি বিকৃত হওয়ায় প্রথমে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে রোববার (১৪ জুন) রাত ৯টার দিকে নিহত শিক্ষার্থীর পরিবার ও বন্ধুরা হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
This post was viewed: 8