Skip to main content

Ridge Bangla

প্রজ্ঞাপন জারির মাধ্যমে অনুমোদন পেল ‘নরসিংদী মেডিকেল কলেজ’

এক প্রজ্ঞাপনের মাধ্যমে নরসিংদী জেলায় নতুন একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী প্রজ্ঞাপনটিতে সই করেন। রোববার (১৪ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হয়। অবিলম্বে কার্যকর হতে যাওয়া এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য […]

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্তা, অভিযুক্ত ছাত্র সাময়িক বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঢাকাগামী একটি বাসে এক নারী শিক্ষার্থীর অনুমতি ছাড়া গোপনে ছবি তোলা এবং প্রতিবাদের মুখে তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার বিকেলে ক্যাম্পাস থেকে ঢাকার বঙ্গবাজারগামী একটি দোতলা বাসে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. হাসানুর রহমান […]

জুনের প্রথম ১৩ দিনে দেশে এলো ১৩৬ কোটি ডলারের বেশি প্রবাসী আয়

চলতি জুন মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৩৬ কোটি ২২ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। এ সময়ে প্রতিদিন গড়ে ১০ কোটি ৪৮ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মোট প্রবাসী আয়ের মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বোচ্চ ৮২ কোটি ৫৩ লাখ ডলার। এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে […]

খাগড়াছড়িতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু

খাগড়াছড়ির সদর উপজেলার শালবন গেট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে অর্পনা ধর (৪০) নামে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) সন্ধ্যায় শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত অর্পনা ধর খাগড়াছড়ি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন। তিনি সদর উপজেলার শালবন এডিসি এলাকার বাসিন্দা অপু ধরের স্ত্রী। পুলিশ জানায়, শালবনের বাসা থেকে […]

পর্তুগালের পতাকা টানাতে গাছে উঠে জ্ঞান হারালেন যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় প্রিয় দলের পতাকা টানাতে গিয়ে দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের বৈরিহরিনমারী এলাকায় অসচেতনভাবে পতাকা টানাতে গিয়ে এক যুবক গাছেই জ্ঞান হারিয়ে ফেললে এই সতর্কবার্তা দেওয়া হয়। ওই যুবকের নাম শামিম মিয়া (৩০)। তিনি স্থানীয় শহিদুল ইসলামের ছেলে। পলাশবাড়ী […]

টুকটুকে লাল গাড়িটি মাকে উপহার দিতে চান তৌহিদ হৃদয়

ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মোক্ষম সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে সিরিজের শেষ ওয়ানডেতে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ১ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়ে সেই লজ্জা এড়ালো সফরকারীরা। অবশ্য টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের পকেটে পুরেছিল স্বাগতিক বাংলাদেশ। পুরস্কারের মঞ্চে বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন তাওহীদ হৃদয়। সিরিজের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ নির্বাচিত হয়ে […]

বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত

রাজধানী ও গাজীপুরের মধ্যে গণপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করতে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অগ্রগতি নিয়ে উচ্চপর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, পরিচালনা পদ্ধতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে […]

বুড়িগঙ্গায় মিলল জাবি শিক্ষার্থীর অর্ধগলিত লাশ

রাজধানীর বছিলায় বুড়িগঙ্গা নদীর সেতুর নিচ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিহত দ্বীপ মজুমদার বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী। নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, মরদেহের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি দুই থেকে তিন দিন আগের। […]

এডিবির সহায়তায় ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় দেশের মোট রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯২ বিলিয়ন (বিপিএম-৬ অনুযায়ী ২০ দশমিক ৪৮ বিলিয়ন) ডলার। সেখানে চলতি ২০২৫-২৬ অর্থবছরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কাছ থেকে ১ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা পাওয়ার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক লাফে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের […]