Skip to main content

Ridge Bangla

তরুণ উদ্ভাবক সাজ্জাদুলের পরিবেশবান্ধব পণ্যে মুগ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান

পচা ও পরিত্যক্ত সবজি এবং কলাগাছ ব্যবহার করে তৈরি করা বিভিন্ন পরিবেশবান্ধব পণ্য দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৪ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক ও শিক্ষার্থী সাজ্জাদুল ইসলামের এসব উদ্ভাবন পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে সাজ্জাদুল ইসলাম পচা সবজি থেকে পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির বৈজ্ঞানিক প্রক্রিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।

দেশীয় কাঁচামাল ব্যবহার করে তৈরি এসব পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী তাকে গবেষণা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় তিনি উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

This post was viewed: 17

আরো পড়ুন