Ridge Bangla

নারায়ণগঞ্জে মাদক স্পটে পুলিশের অভিযান: গোলাগুলি ও সংঘর্ষে ৫ পুলিশসহ আহত ৮

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়ে সম্প্রতি র‍্যাব-পুলিশের একাধিক সদস্য আহত হওয়ার পর শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১০টায় মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায় আবারও মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালায়। অভিযানকালে বিপুল পরিমাণ মাদকসহ ফাইটার মনির ও তার দুই সহযোগী নাইম (৩০) ও মাসুমকে (২৪) গ্রেপ্তার করা হয়।

তবে গ্রেপ্তারের পরপরই মনিরের সহযোগীরা তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা প্রথমে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতে আরও ক্ষিপ্ত হয়ে প্রায় ৫ থেকে ৬ রাউন্ড গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও পাল্টা দুই রাউন্ড শর্টগানের গুলি চালায়।

এই সংঘর্ষে কোনো পক্ষ গুলিবিদ্ধ না হলেও মাদক ব্যবসায়ীদের ছোড়া ইটের আঘাতে ৫ পুলিশ সদস্য ও ৩ পথচারীসহ মোট ৮ জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন এবং কনস্টেবল আশিক।

আহতদের সবাইকে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

This post was viewed: 9

আরো পড়ুন