Ridge Bangla

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টার সময় গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন। তবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

শনিবার রাত ১০টার দিকে বড়লেখা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন।

বিজিবি জানায়, শুক্রবার রাতে বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি টহল দল বড়লেখা সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় সন্দেহভাজন দুই ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা।

পরে ওই ব্যক্তিরা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার জন্য বিজিবি সদস্যরা গুলি চালালে একজন চোরাকারবারি আহত হন।

ঘটনার পর আহত ব্যক্তিসহ অন্য চোরাকারবারি দ্রুত ভারতের ভেতরে পালিয়ে যান বলে জানিয়েছে বিজিবি।

This post was viewed: 3

আরো পড়ুন