Skip to main content

Ridge Bangla

মানহানির দুই মামলায় স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় স্থায়ী জামিন পেয়েছেন। রোববার সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে হাইকোর্ট থেকে আগাম জামিন নেন মুফতি আমির হামজা। পরে তিনি সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে দুই মামলায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে স্থায়ী জামিন দেন।

রোববার দুপুর ২টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ আদালতে উপস্থিত হন মুফতি আমির হামজা। এ সময় আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। মামলাগুলো করেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী বারের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির কর্ণেল এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান।

নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় এর আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেন।

This post was viewed: 25

আরো পড়ুন