Ridge Bangla

ওয়াশিংটনে প্রশিক্ষণের সময় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার আগে পাইলট বিমান থেকে বের হতে সক্ষম হলেও তিনি গুরুতর আহত হয়েছেন। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। রোববার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১১ এবং থার্ড মেরিন এয়ারক্রাফট উইং এক বিবৃতিতে জানিয়েছে, দুপুর ১২টার দিকে এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এটি ক্যালিফোর্নিয়ার মেরিন কোর এয়ার স্টেশন মিরামারের অধীনে ছিল।

বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের সময় দুর্ঘটনার শিকার হয় যুদ্ধবিমানটি। তবে পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। পরে স্থানীয় শেরিফ কর্মকর্তারা তাকে উদ্ধার করেন।

নাচেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, রিমরক লেকের কাছে দুর্ঘটনায় পাইলট গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ইয়াকিমা কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের একজন ডেপুটি পাইলটের সঙ্গে যোগাযোগ করেন।

ফায়ার ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউএস ফরেস্ট সার্ভিসের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

This post was viewed: 4

আরো পড়ুন