ক্ষমতায় আসার পর দেশজুড়ে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করার যে নির্বাচনী অঙ্গীকার ছিল, তা বাস্তবায়নে আনুষ্ঠানিক কাজ শুরু করেছে বিএনপি সরকার।
এই মেগা প্রকল্পের অংশ হিসেবে আজ শনিবার (১৩ জুন) দুপুর ২টা ৫৫ মিনিটে কক্সবাজার জেলার পিএমখালির ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন গাছের চারা রোপণ করে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর চারা রোপণের পাশাপাশি সেখানে উপস্থিত পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য মন্ত্রী ও সংসদ সদস্যরা একযোগে ১১টি ভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
এ সময় প্রধানমন্ত্রী নিজে ঘুরে ঘুরে উপস্থিত সবার চারা রোপণ কার্যক্রম প্রত্যক্ষ করেন।
This post was viewed: 7