Skip to main content

Ridge Bangla

৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেবে সরকার

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশের স্বল্প আয়ের মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বড় পরিসরে চাল সহায়তা দেবে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে জানানো হয়েছে, ৫৫ লাখ পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে চাল সরবরাহ করা হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, দেশের বিশাল জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হলেও এ বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ।

প্রস্তাব অনুযায়ী, এসব পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে এবং এই সুবিধা বছরে ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে। এতে নিম্ন আয়ের পরিবারগুলোর খাদ্য ব্যয়ের চাপ কমবে বলে আশা করা হচ্ছে।

সরকারের পরিকল্পনায় খাদ্য নিরাপত্তা জোরদার করতে সরকারি পর্যায়ে খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর উদ্যোগও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি বাজারে সরবরাহ স্থিতিশীল রাখতে খাদ্য মজুদ ব্যবস্থাপনা আধুনিকায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

This post was viewed: 23

আরো পড়ুন