Ridge Bangla

এক ঘণ্টার বিভ্রাটের পর স্বাভাবিক ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম

প্রায় এক ঘণ্টা সেবা বিঘ্নের পর স্বাভাবিক হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ মেটার অধিকাংশ প্ল্যাটফর্ম। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে বিশ্বব্যাপী এসব সেবায় প্রবেশ ও ব্যবহার নিয়ে সমস্যার মুখে পড়েন বহু ব্যবহারকারী।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২১ মিনিটের পর থেকে ফেসবুকের বিভিন্ন সেবায় ত্রুটির অভিযোগ দ্রুত বাড়তে থাকে। যুক্তরাষ্ট্রভিত্তিক সেবা পর্যবেক্ষণ ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি অভিযোগ আসে মোবাইল অ্যাপ ব্যবহারে। মোট অভিযোগের ৫৬ শতাংশ ছিল অ্যাপ-সংক্রান্ত, ২৬ শতাংশ ব্যবহারকারী লগইন সমস্যার কথা জানান এবং ১১ শতাংশ অভিযোগ আসে ওয়েবসাইট ব্যবহারে বিঘ্ন নিয়ে।

ব্যবহারকারীদের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডা, রোমানিয়া, মিয়ানমার, ফিলিপিন্স ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ বিশ্বের নানা অঞ্চলে এ সমস্যার প্রভাব পড়ে। অনেকেই ফেসবুক অ্যাপ চালু করা, অ্যাকাউন্টে প্রবেশ কিংবা স্বাভাবিকভাবে সেবা ব্যবহারে বাধার সম্মুখীন হওয়ার কথা জানান।

তবে রাত সোয়া ৮টার দিকে ধীরে ধীরে সেবাগুলো স্বাভাবিক হতে শুরু করে। এই বিভ্রাটের কারণ সম্পর্কে মেটা কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

This post was viewed: 6

আরো পড়ুন