Ridge Bangla

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে প্রধানমন্ত্রীর ১০ টাকা সমমূল্যের স্মারক ডাকটিকিট উন্মোচন

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুন) সকালে বিশেষ স্মারক ডাকটিকিট ও স্যুভেনির শিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ১০ টাকা মূল্যমানের এই স্মারক ডাকটিকিট এবং ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট প্রকাশ করেন।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৫ টাকা মূল্যমানের একটি বিশেষ ডাটা কার্ডও প্রকাশ করেন। এই স্মারকগুলো উন্মোচনের সময় একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

ডাকটিকিট উন্মোচনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন ও ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস. এম. হারুনর রশিদ।

This post was viewed: 7

আরো পড়ুন