Skip to main content

Ridge Bangla

স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দের ঘোষণা আসছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে দেশের ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। সে অনুযায়ী বাজেটে বড় ধরনের বরাদ্দ রাখা হচ্ছে।

বুধবার (১০ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মুহিত বলেন, বাজেটের বরাদ্দ বাড়ানোই যথেষ্ট নয়, সেই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

This post was viewed: 21

আরো পড়ুন