বাজেটে ভোক্তাদের জন্য স্বস্তির বার্তা, কমছে ৬০টি পণ্যের দাম

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দীর্ঘদিন ধরে চাপের মধ্যে থাকা সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। এবারের বাজেটে চাল-ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, শিশুখাদ্য, ওষুধের কাঁচামাল, প্রযুক্তিপণ্যসহ প্রায় ৬০টি পণ্যে কর ছাড়ের প্রস্তাব রাখা হয়েছে। এতে বাজারে এসব পণ্যের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু […]
প্রধানমন্ত্রীর সফর শেষে অস্থায়ী সড়কের ইট তুলে নিয়ে গেলেন ঠিকাদার

প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরকে কেন্দ্র করে স্থানীয় একটি কাঁচা সড়কে অস্থায়ীভাবে বিছানো ইট তুলে নেওয়াকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সফরের সময় দ্রুত চলাচল উপযোগী করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ৫০০ মিটার সড়কে ইট-বালুর সোলিং করেছিল। সফর শেষে সেই ইটই তুলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গাবতলী উপজেলার […]
২০২৮ সালে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম, গুরুত্ব পাবে শিল্প-সংস্কৃতি ও দক্ষতা শিক্ষা

প্রাথমিক শিক্ষায় যুগোপযোগী ও সৃজনশীল শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে নতুন কারিকুলাম চালুর ঘোষণা দিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে নতুন কারিকুলামের আলোকে পাঠদান শুরু হবে, যার মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক, দক্ষ ও বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। বুধবার দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের প্রধান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে […]
হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৩৯ জন

দেশে হাম ও হাম উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এর ফলে এ রোগে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৯ জনে। একই সময়ে নতুন করে বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে। বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। মঙ্গলবার সকাল ৮টা […]
হত্যা মামলার তদন্তে ওয়েল গ্রুপের সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত একটি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে ওয়েল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর গুলশান থানায় দায়ের হওয়া মামলাটির তদন্তের অংশ হিসেবে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গত সোমবার রাত সোয়া ৯টার দিকে গুলশান-২ এলাকার হোটেল ওয়েস্টিনের সামনে থেকে সৈয়দ নুরুল ইসলামকে গ্রেপ্তার করা […]
২০২৮ সালের মধ্যে ‘ই-হেলথ কার্ড’ দেবে সরকার, বরাদ্দ বাড়ছে জিডিপির ৫ শতাংশে

দেশের স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও সাশ্রয়ী করতে ২০২৮ সালের মধ্যে প্রত্যেক নাগরিকের হাতে ‘ই-হেলথ কার্ড’ তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এই উদ্যোগের মাধ্যমে সবার জন্য একটি সমন্বিত জাতীয় স্বাস্থ্য তথ্যভান্ডার গড়ে তোলা হবে। একই সঙ্গে স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ বাড়িয়ে মোট জিডিপির ৫ শতাংশে উন্নীত করারও পরিকল্পনা রয়েছে। বুধবার (১০ জুন) জাতীয় সংসদে এক লিখিত […]
অবৈধ সম্পদের অনুসন্ধানে আবদুল হামিদের তথ্য চেয়ে বিভিন্ন দফতরে দুদকের চিঠি

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানে বিভিন্ন সরকারি দফতরের কাছে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, রাজধানীর নিকুঞ্জ এলাকায় সরকারি তহবিলের ২৪ কোটি টাকা অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার বিষয়ে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। […]
নতুন ঘরেও জায়গা হলো না বৃদ্ধা মায়ের, পুত্রবধূর বিরুদ্ধে বের করে দেওয়ার অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে ৯৬ বছর বয়সী এক বৃদ্ধা মাকে ছেলের নতুন নির্মিত ভবন থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। ছেলে বিদেশে ফিরে যাওয়ার পর তাকে ঘর ছাড়তে বাধ্য করা হয় বলে অভিযোগ পরিবারের। বর্তমানে তিনি স্বামীহারা মেয়ের জরাজীর্ণ ঘরে বসবাস করছেন। ঘটনাটি উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের। ভুক্তভোগী ছামেনা খাতুনের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার […]
বাজেট জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন, শুধু আয়-ব্যয়ের হিসাব নয়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাজেট কেবল রাষ্ট্রের আয়-ব্যয়ের একটি আর্থিক দলিল নয়; এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন অগ্রাধিকার এবং দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক দিকনির্দেশনার প্রতিফলন। বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্পিকার বলেন, সংসদ সদস্যদের গবেষণাভিত্তিক তথ্য ও উপাত্ত সরবরাহের মাধ্যমে […]
১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানি করবে সরকার

দেশের জ্বালানি চাহিদা পূরণ এবং বিদ্যুৎ, শিল্প ও পরিবহন খাতে সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী তিন মাসের জন্য প্রায় ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গ্যাস অয়েল, জেট ফুয়েল, ফার্নেস অয়েল ও গ্যাসোলিন আমদানি করা হবে। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় […]
নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স নিষ্পত্তিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের রায় দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। এই বেঞ্চে ডেথ রেফারেন্স এবং সংশ্লিষ্ট আপিলগুলোর শুনানি অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে। বুধবার সুপ্রিমকোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত এই […]
৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করল বাংলাদেশের অর্থনীতি

প্রথমবারের মতো বাংলাদেশের অর্থনীতির আকার ৫০০ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার দাঁড়িয়েছে ৫০১ বিলিয়ন ডলার, যা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বুধবার প্রকাশিত বিবিএসের তথ্য অনুযায়ী, এক বছর আগে দেশের অর্থনীতির আকার ছিল ৪৫৬ বিলিয়ন ডলার। […]
স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দের ঘোষণা আসছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে দেশের ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। সে অনুযায়ী বাজেটে বড় ধরনের বরাদ্দ রাখা হচ্ছে। বুধবার (১০ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির […]
চুক্তিতে দেরি করায় ইরানকে মূল্য দিতে হবে: ট্রাম্প

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলার মধ্যেই দুই দেশের পাল্টাপাল্টি হামলার পর তেহরানকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান চুক্তিতে পৌঁছাতে অনেক বেশি সময় নিয়েছে এবং এখন তাদের এর মূল্য দিতে হবে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি লিখেছেন, ‘ইরান শুধু কথাই বলে, কোনো কাজ করে না। […]
প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনসেবার মান উন্নয়ন এবং জনগণের আস্থা অর্জনে প্রশাসনের সব স্তরে জবাবদিহিমূলক ও স্বচ্ছ কার্যক্রম পরিচালনা করতে হবে। বুধবার (১০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ […]
মৃত্যুর রহস্য উদঘাটনে কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহর মরদেহ

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩০ বছর পর তাঁর মরদেহ কবর থেকে তোলার নির্দেশ দিয়েছেন আদালত। এটি আত্মহত্যা নাকি হত্যা, এই রহস্যের জট খুলতেই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন, নতুন করে সুরতহাল ও ময়নাতদন্ত করার আদেশ দেওয়া হয়েছে। বুধবার (১০ জুন) তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে […]
নাসির-তামিমার খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে বাদীপক্ষ

ব্যভিচারের মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তবে এই রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বাদীপক্ষ। আজ মঙ্গলবার (১০ জুন) ঢাকার ৫ নম্বর সিএমএম কোর্ট থেকে রায় ঘোষণার পরপরই সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান। মামলার বাদী রাকিবের উপস্থিতিতে […]
আদ্-দ্বীন হাসপাতালের ব্যাখ্যায় অসন্তুষ্ট সরকার

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর জবাবে সন্তুষ্ট নয় সরকার। এ ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা দ্রুত নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ নোটিশের জবাবে […]
বউয়ের নামে অর্ধলাখ টাকা ঋণ তুলে আর্জেন্টিনার রঙে সাজ ভ্যানচালকের

ফুটবল বিশ্বকাপের বৈশ্বিক উন্মাদনা কতটা তীব্র হতে পারে, তার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের হতদরিদ্র ভ্যানচালক সুমন গৌড়। নিজের কোনো জমিজমা নেই, সপরিবারে থাকেন সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে। অথচ আর্জেন্টিনার প্রতি নিখাদ ভালোবাসায় এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে পুরো এলাকাকে নীল-সাদা রঙে সাজিয়ে তুলেছেন তিনি। সংসারে তীব্র অভাব-অনটন থাকলেও বিশ্বকাপ এলেই […]
বিশ্বকাপ উপলক্ষে প্রিয় দলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবল উপলক্ষে প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলের দিকে উপজেলার ভাটবাউর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল সদর উপজেলার ছোট ভাটবাউর গ্রামের মুন্নু মিয়ার ছেলে। সে স্থানীয় তাসনুভা ফিলিং স্টেশন নামের একটি পেট্রোল পাম্পের কর্মচারী হিসেবে […]