Skip to main content

Ridge Bangla

প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনসেবার মান উন্নয়ন এবং জনগণের আস্থা অর্জনে প্রশাসনের সব স্তরে জবাবদিহিমূলক ও স্বচ্ছ কার্যক্রম পরিচালনা করতে হবে।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম পরিচালিত হয়।

প্রধানমন্ত্রী জানান, সম্প্রতি অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা জোরদার করতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা দূর করে দ্রুত ও জনকল্যাণমুখী সিদ্ধান্ত গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তারেক রহমান বলেন, নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে সততা, মেধা এবং দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে। প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণেরও নির্দেশ দেন তিনি।

This post was viewed: 26

আরো পড়ুন