Skip to main content

Ridge Bangla

দোকান ও শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি

দেশের সব দোকানপাট, মার্কেট ও শপিংমল প্রতিদিন বেলা ১১টা হতে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন সময়সূচি বৃহস্পতিবার (১১ জুন) থেকেই কার্যকর হয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও জ্বালানি সংকটের কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবসাপ্রতিষ্ঠান ও শপিংমল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার ব্যবস্থা চালু করা হয়।

ঈদ উপলক্ষে ব্যবসায়ীদের সুবিধা প্রদানের স্বার্থে কিছুদিন রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখা হলেও ঈদের পর তা পুরনো সময়সূচিতে ফিরে আসে। নতুন সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীরা অতিরিক্ত দুই ঘণ্টা কার্যক্রম পরিচালনার সুযোগ পাবেন।

This post was viewed: 39

আরো পড়ুন