Skip to main content

Ridge Bangla

হত্যা মামলার তদন্তে ওয়েল গ্রুপের সিইও সৈয়দ নুরুল ইসলাম গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত একটি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে ওয়েল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর গুলশান থানায় দায়ের হওয়া মামলাটির তদন্তের অংশ হিসেবে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত সোমবার রাত সোয়া ৯টার দিকে গুলশান-২ এলাকার হোটেল ওয়েস্টিনের সামনে থেকে সৈয়দ নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বুধবার (১০ জুন) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

This post was viewed: 24

আরো পড়ুন