Skip to main content

Ridge Bangla

কক্সবাজারে ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে ধর্ষণ, আটক ৬

কক্সবাজারের মাতামুহুরীতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সিকদারপাড়া ডলনিরঘোনা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ৬ জনকে আটক করেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর অভিযান চালিয়ে রেজাউল, মেহেদী, বাবু, কেফায়েত ও তানজিদসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে। আটককৃতদের সবার বাড়ি পূর্ব বড়ভেওলা ইউনিয়নে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল ওই দুবাই প্রবাসীর ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা প্রথমে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নেয়। ডাকাতির একপর্যায়ে তারা প্রবাসীর স্ত্রী ও স্কুলপড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করে।

খবর পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরে সেখান থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

This post was viewed: 28

আরো পড়ুন