Skip to main content

Ridge Bangla

ক্রিকেটার নাসির ও তামিমা দম্পতিকে খালাস দিয়েছেন আদালত

আইনগতভাবে পূর্বের স্বামী-স্ত্রীর বিচ্ছেদ সম্পন্ন হওয়ার আগেই নতুন করে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি খালাস পেয়েছেন।

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম বুধবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। আদালত রায়ে বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি।

মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা সুলতানার সঙ্গে রাকিব হোসেনের বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। পরবর্তীতে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি নাসির হোসেন ও তামিমা বিয়ে করেন বলে অভিযোগ ওঠে, যদিও সে সময় পূর্বের বৈবাহিক সম্পর্ক চলমান ছিল বলে দাবি করেন বাদী।

২০২১ সালে বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাকিব হোসেন আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ১০ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়।

তামিমার পক্ষে দাবি করা হয়, পূর্বের স্বামীর সঙ্গে ‘মানসিক ও পারিবারিক বনিবনা না হওয়ায়’ আইনগতভাবে বিচ্ছেদ সম্পন্ন করেই তিনি নতুন বিয়ে করেন। প্রায় চার বছরের বিচার শেষে আদালত নাসির ও তামিমাকে অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করে খালাস দেন।

This post was viewed: 27

আরো পড়ুন