Ridge Bangla

১১ বছর পর নবম পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কথা জানান।

জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় মোকাবিলা এবং সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নতুন পে-স্কেল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর হয়েছিল। এরপর এক দশকের বেশি সময় পর নতুন বেতন কাঠামো চালু হতে যাচ্ছে।

নবম পে-স্কেল অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় গ্রেডে বেতন হবে ১ লাখ ৩২ হাজার টাকা এবং তৃতীয় গ্রেডে ১ লাখ ১৩ হাজার টাকা। এছাড়া চতুর্থ ও পঞ্চম গ্রেডের মূল বেতন যথাক্রমে ১ লাখ এবং ৮৬ হাজার টাকায় উন্নীত করা হয়েছে।

নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরাও উল্লেখযোগ্য সুবিধা পাচ্ছেন। দশম গ্রেডের মূল বেতন ১৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩২ হাজার টাকা এবং একাদশ গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে ২৫ হাজার টাকা করা হয়েছে। সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন